“পাঠক, সাবধান! ভয়ের জগতে প্রবেশ করছ তুমি !!” ঠিক এমন কথাই লেখা থাকত, সেবা থেকে প্রকাশিত “টিপু কিবরিয়া”এর “কিশোর হরর” সিরিজের বইয়ের গায়ে, যে সিরিজটি পরে “হরর ক্লাব”-এ পরিণত হয়।
মূলত R. L. Stine এর Goosebumps সিরিজ অবলম্বনে লেখা হত কিশোর হরর এর বইগুলো। ১৯৯৭ এর আগস্ট মাস ১ম বই প্রকাশিত হওয়ার পর টানা ২বছর প্রতি মাসে এই সিরিজের শিরোনামে একটি করে বই বের হত…