দলবল নিয়ে নানাবাড়ি বেড়াতে এসেছে জ্যোতি। প্রথম রাত থেকেই ঘটনার শুরু। রাত্রি যখন গভীর,খেতের মধ্যে হেঁটে বেড়ায় ওসব কি? এদিকে কেয়ারটেকার আবুল খায়ের রহস্যময় আচরণ করছে কেন? প্রায়ই বিড়বিড় করে কি আওরায় সে? তার ছেলে ওলির রহস্যময় চলন-বলন যোগ হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলল। জ্যোতির ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সতর্ক করল, অস্বাভাবিক কিছু ঘটছে এখানে,কাজেই সাবধান!
কিশোর হরর সিরিজ এর ট্যাগ লাইন ছিল: পাঠক, সাবধান! ভয়ের জগতে প্রবেশ করছ তুমি! কিশোর হরর বা হরর ক্লাবের একক লেখক ছিলেন তিনি। এছাড়া তিনি ২টি করে ইসলামিক সিরিজের বই, ছড়া বই ও ওয়েস্টার্ন বই উপহার দিয়েছিলেন আমাদের।