বাবা-মার সাথে সোনারগাঁ বেড়াতে এসেছে যমজ ভাইবোন দিপু ও নিতু। উদ্দেশ্য ইসা খাঁর ঐতিহাসিক সোনারগাঁ দর্শন। কুখ্যাত এক জমিদার বাড়ি দেখতে এসে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল ওরা। একশো বছর আগে গরীব, নিরীহ প্রজা মারার কারখানা ছিল এই জমিদার বাড়ি। বিশাল, রহস্যময় জমিদার বাড়ির মধ্যে দলছুট হয়ে পড়ল দিপু ও নিতু। ওদের সামনে এসে দাঁড়াল ভয়ঙ্কর-দর্শন এক লোক। বজ্রপাতের মত গর্জে উঠল তার কণ্ঠ, 'আমার সঙ্গে যেতে হবে তোমাদের!'
কিশোর হরর সিরিজ এর ট্যাগ লাইন ছিল: পাঠক, সাবধান! ভয়ের জগতে প্রবেশ করছ তুমি! কিশোর হরর বা হরর ক্লাবের একক লেখক ছিলেন তিনি। এছাড়া তিনি ২টি করে ইসলামিক সিরিজের বই, ছড়া বই ও ওয়েস্টার্ন বই উপহার দিয়েছিলেন আমাদের।
টিপু কিবরিয়া র লেখা কিশোর হরর সিরিজের অন্যন্য একটি পরিবেশনা। 90 দশকের ছেলে মেয়েরা বুঝবে এর আবেদন। আমি সম্ভবত ক্লাস 6-7 এর দিকে পড়েছিলাম। সম্ভবত 1997-98 এর দিকের কথা। শেষটা বেশ আবেগপ্রবণ করে তুলেছিলো।