বিবি তাবাসসুমকে অপমান করা উচিৎ হয়নি তিয়ানার। আনন্দ করবে বলে হরর ক্লাব-প্রধানের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিল ও। কিন্তু বিবির এক অভিশাপে সব আনন্দ গেল মাটি হয়েঃ '- আমি তোমাকে অভিশাপ দিচ্ছি - সারা জীবন ভয়ে তটস্থ থাকতে হবে তোমাকে!' বিবির কথা হেসে উড়িয়ে দিল ও। তখন কি আর জানত তিয়ানা, যাকে অবহেলা করছে সে মারা গেছে আজ থেকে বিশ বছর আগে! এবং সে ছিল এক শয়তান বেদে-রানী!!
কিশোর হরর সিরিজ এর ট্যাগ লাইন ছিল: পাঠক, সাবধান! ভয়ের জগতে প্রবেশ করছ তুমি! কিশোর হরর বা হরর ক্লাবের একক লেখক ছিলেন তিনি। এছাড়া তিনি ২টি করে ইসলামিক সিরিজের বই, ছড়া বই ও ওয়েস্টার্ন বই উপহার দিয়েছিলেন আমাদের।