Poemas de amor Quotes

Rate this book
Clear rating
Poemas de amor Poemas de amor by Pablo Neruda
3 ratings, 3.67 average rating, 0 reviews
Poemas de amor Quotes Showing 1-2 of 2
“And one by one the nights
between our separated cities
are joined to the night that unites us,
The light of each day,
its flame or its repose,
they deliver to us, taking them from time,
and so our treasure
is disinterred in shadow or light,
and so our kisses kiss life:
all love is enclosed in our love:
all thirst ends in our embrace.
Here we are at last face to face,
we have met,
we have lost nothing.”
Pablo Neruda, Poemas de amor
“আমি আশার কথা বলব
আমি সেজার ভালেহোর মতন এই যন্ত্রণা সহ্য করি না । আমি শিল্পীর মতন যন্ত্রণা সহ্য করি না, মানুষের মতন, কিংবা নিছক জীবন্ত প্রাণীর মতন । আমি ক্যাথলিকের মতন এই যন্ত্রণা সহ্য করি না, একজন মুসলমানের মতন, কিংবা একজন নিরীশ্বরবাদীর মতন । আজকে আমি কেবল যন্ত্রণাভোগ করি । যদি আমার নাম সেজার ভালেহো না হতো, আমি এই একই যন্ত্রণায় ভুগতুম ।
আমি যদি শিল্পী না হতুম, আমি তবু যন্ত্রণা ভোগ করতুম ।: আমি যদি মানুষ না হতুম কিংবা জীবন্ত প্রাণীও না হতুম, তবু আমি যন্ত্রণা ভোগ করতুম । আমি যদি একজন ক্যাথলিক, একজন নিরীশ্বরবাদী, কিংবা একজন মুসলমান না হতুম, তবু আমি যন্ত্রণায় ভুগতুম । আজকে আমি আরও গভীর অন্তর থেকে যন্ত্রণা ভোগ করছি । আজকে আমি কেবল যন্ত্রণা ভোগ করছি।

কোনোও ব্যাখ্যা ছাড়াই আমি যন্ত্রণায় ভুগি । আমার যন্ত্রণা এতো গভীর যে তার কোনো কারণ কখনও ছিল না --- বা কারণহীনতা ছিল না । তার কি কারণ হতে পারে ? কোথায় সেই কোনওকিছু যে তার কারণ হওয়া থামিয়ে দিয়েছে ? কোনো কিছুই এর কারণ ছিল না । কেমন করে এই যন্ত্রণা নিজের থেকে নিজেই জন্মেছে ? আমার যন্ত্রণা উত্তরের বাতাস আর দক্ষিণের বাতাস থেকে, সেই যৌনতাহীন বিরল পাখিদের মতন যারা যৌনতাহীন ডিম পাড়ে আর বাতাস তাদের প্রসবে সাহায্য করে । যদি একজন প্রেমিকা মারা যেতো, আমার যন্ত্রণা একই হতো। যদি ওরা আমার গলার নলি কেটে দিতো, আমার যন্ত্রণা একই হতো। যদি জীবন -- সংক্ষেপে -- অন্যরকম হতো, আমার যন্ত্রণা একই হতো । আজকে আমি আরও ঊর্ধ থেকে যন্ত্রণা ভোগ করি। আজকে আমি কেবল যন্ত্রণা ভোগ করি ।

আমি ক্ষুধার্ত মানুষের যন্ত্রণার দিকে তাকাই আর দেখি যে তাদের ক্ষুধা আমার যন্ত্রণা থেকে অনেক পার্থক্য বজায় রেখেছে ; আমি মৃত্যু পর্যন্ত উপবাস করতে পারি আর অন্তত একটা ঘাসের শীষ আমার কবর থেকে জন্মাবে । প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রেও একই ব্যাপার । আমার তুলনায় তাদের রক্ত কতোটা স্পন্দিত হয়েছে, যার কোনও উৎস বা প্রয়োজন নেই ।

এতোকাল পর্যন্ত আমি ভাবতুম যে এই বিশ্বে সবকিছুই হয় বাবা-মা অথবা সন্তান । কিন্তু চেয়ে দ্যাখো : আজকে আমার যন্ত্রণা বাবা-মাও নয় সন্তানও নয় । অন্ধকার হবার মতো এর কোনো পিছন নেই, ভোর হবার মতো এর প্রচুর বুকের পাটা আছে ।, আর যদি ওরা একে কোনো অন্ধকার ঘরে বন্দি করে রাখে এ থেকে আলো বেরোবে না ; যদি ওরা একে কোনো উজ্বল ঘরে রাখে, এর কোনো ছায়া তৈরি হবে না । আজকে আমি যন্ত্রণা ভোগ করি তা যাইই হোক না কেন। আজকে আমি কেবল যন্ত্রণা ভোগ করি ।”
César Vallejo, Poemas de amor