হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ Quotes

Rate this book
Clear rating
হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ  (Haspatale Lekha Kobitaguchho) হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ by Binoy Majumdar
25 ratings, 3.20 average rating, 5 reviews
হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ Quotes Showing 1-1 of 1
“আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো ।
তোমার গায়ের রঙ এখনো আগের মতো, তবে
তুমি আর হিন্দু নেই, খৃষ্টান হয়েছো ।
তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি ।
আমার মাথার চুল যেরকম ছোটো করে ছেঁটেছি এখন
তোমার মাথার চুলও সেইরূপ ছোটো করে ছাঁটা,
ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই; যখন দুজনে
যুবতী ও যুবক ছিলাম
তখন কি জানতাম বুড়ো হয়ে যাব ?
আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে ।
আমার ঠিকানা আছে তোমার বাড়িতে,
তোমার ঠিকানা আছে আমার বাড়িতে,
চিঠি লিখব না ।
আমরা একত্রে আছি বইয়ের পাতায় ।”
Binoy Majumdar, হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ