Nabila Tabassum Chowdhury’s Reviews > Studio Apartment: স্টুডিও অ্যাপার্টমেন্ট > Status Update
Nabila Tabassum Chowdhury
is on page 134 of 139
"মানুষের স্বভাবই তো তাই, সুদিনের পায়ের আওয়াজ শুনলো কী শুনলো না, নানান সুখ স্বপ্নে বিভোর হয়ে পড়ে। মানুষ স্বপ্ন দেখতে জানে বলেই হয়ত শত যন্ত্রণা উজিয়েও বেঁচে থাকতে ভালোবাসে।"
— Mar 10, 2026 09:45AM
Like flag
Nabila’s Previous Updates
Nabila Tabassum Chowdhury
is on page 124 of 139
"কে জানে প্রতিদিন কত কত নিরীহ মেয়ে, পরিবারের ঠুনকো সম্মান রাখতে গিয়ে এমন পরিস্হিতির বলি হচ্ছে। কেউ হয়ত বেরিয়ে আসতে পারছে। কেউ সম্মান হারাবে, পরিবারের লোকগুলো দুঃখ পাবে, অযৌক্তিক নানান ছুতোয় একটা জীবন পার করে দিচ্ছে, জীবন ঘষে অন্যের জীবনে আলো জ্বালবার চেষ্টায়। কিন্তু যে আলোতে নিজস্ব আঁধার কাটেনা সে আলোর মূল্যটাই বা কী?"
— Mar 10, 2026 09:45AM
Nabila Tabassum Chowdhury
is on page 113 of 139
"খুব সাধারণের মতো ছোট্ট সুখের সংসারই হিয়ার চাওয়া ছিলো। এমন যক্ষপুরীর পাহারায় থেকে, শূন্য হবে ‘জীবনের প্রচুর ভাঁড়ার,’ কে ভেবেছিল!"
— Mar 10, 2026 09:45AM
Nabila Tabassum Chowdhury
is on page 113 of 139
"ভাইয়াটা চিরকালই ক্যারিয়ার সচেতন, আর স্বার্থপর ধরনের। মায়ের পেটের বোনের সাথে ভাইয়া যা করেছে, সেটা ঠিক কোন স্বার্থ হাসিলের জন্য করা? নিজে খুবই ভালো চাকরি করে। বাড়ি গাড়ি কিছুরই তো অভাব নেই। বোনের জন্য মানবিকতা বোধে, এতটা দেউলিয়াত্ব দেখানো কীভাবে সম্ভব হলো ভাইয়ার পক্ষে?"
— Mar 10, 2026 09:44AM
Nabila Tabassum Chowdhury
is on page 111 of 139
"কঠিন তপস্যায় মগ্ন ধ্যানীর ধ্যান হয়ত ভেঙে দেয়া সম্ভব। কিন্তু যে বোধহীন নির্লিপ্ততায় নিজেকে সব অনুভূতির উৎস মুখ থেকে সরিয়ে রাখে, তাকে কীভাবে নিজের দিকে আকর্ষিত করা সম্ভব!"
— Mar 10, 2026 09:44AM
Nabila Tabassum Chowdhury
is on page 101 of 139
"লাথিগুতা ডালভাত হয়ে যাবার পর দুনিয়াটা তার কাছে এখন অনেক সহনীয়।"
— Mar 10, 2026 09:44AM
Nabila Tabassum Chowdhury
is on page 100 of 139
এই শহরটা তার একদম অপরিচিত, চেনা কেউ না, যে গ্রাম থেকে এসেছিল সেখানেও কেউ ছিল না। তবু সেখানকার প্রকৃতির নিবিড়ে বাঁধা ছিল তার অভ্যস্ত জীবন। গরুর গোয়ালে। গরুদের সাথে বাস করে করে সেও গরুর অধম হয়ে গিয়েছিল। গোয়ালের মালিক তাকে বের করে দিলো এক দিন।
— Mar 10, 2026 09:43AM
Nabila Tabassum Chowdhury
is on page 99 of 139
"বুঝে নিতে কষ্ট হয় না, তাঁদের সন্তান সৌরভ, সমপ্রেমী। প্রচণ্ড ভাবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, সারা জীবন নিজেকে উদারমনা ভেবে আসা ফরিদ সাহেব, এমন সত্যির মুখোমুখি হয়ে ভীষণভাবে অসহায় বোধ করলেন। এরকম দমবন্ধ পরিস্হিতিতে জীবনেও পড়েননি তিনি। তাঁদের একমাত্র সন্তানের এই নিদারুণ চমকানোর মতো সত্যিটা, স্ত্রীকেই বা কিভাবে দেয়া সম্ভব, সে কথা ভেবে বাতাসে অক্সিজেনের ভীষণ অভাববোধ করেন ফরিদ সাহেব।"
— Mar 06, 2026 09:56PM
Nabila Tabassum Chowdhury
is on page 97 of 139
"এই মুহূর্তে স্ত্রীর বুকে ছেলের ফোন করা বিষয়ে যে কষ্ট গেঁথে আছে, সেটা তুলে নেবার ইচ্ছেতেই যেন তিনি স্ত্রীর হাতখানা বুকের কাছে চেপে ধরেন। দু’জন দু’জনের দিকে তাকিয়ে থাকেন পরম মমতায়। সে দৃষ্টিতে থির হয়ে থাকে গির্জার মোমবাতির পবিত্রতা।"
— Mar 06, 2026 09:55PM
Nabila Tabassum Chowdhury
is on page 92 of 139
"সিদ্ধান্ত গ্রহনে, আবেগের চেয়ে বিবেক- বাস্তবসম্মত বুদ্ধিকে প্রাধান্য দেয়ার ব্যাপারে ফরিদ সাহেব অধিক পক্ষপাতী।"
— Mar 06, 2026 09:54PM
Nabila Tabassum Chowdhury
is on page 92 of 139
"এই দম্পত্তি, একে অন্যের কাজেকর্মে সহৃদয় উৎসাহ যোগান। একটা দীর্ঘ সময় পাশাপাশি থেকে, কেবল নিজেদের নেবার পাল্লা ভারী না করে, সাধ্য মতো সমাজকেও কিছু ফিরিয়ে দেবার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
— Mar 06, 2026 09:54PM

