Status Updates From Studio Apartment: স্টুডিও অ...
Studio Apartment: স্টুডিও অ্যাপার্টমেন্ট by
Status Updates Showing 1-29 of 29
Nabila Tabassum Chowdhury
is on page 83 of 139
"নিজের ক্ষমতার উপর আস্হাশীল মানুষ সাজানো ভয়ের বাড়িয়ে রাখা হাতে হুটহাট ধরাশায়ী হয় না।"
— Mar 05, 2026 02:24PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 79 of 139
"অবশ্য সেসব সামাল দেয়াও খুব কঠিন কাজ না এ দেশে। ক্ষমতা থাকলে দিনকেও রাত বলে চালিয়ে দেয়া সম্ভব।"
— Mar 05, 2026 02:23PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 77 of 139
"উত্তরের আন্তরিক প্রত্যাশা প্রসূত প্রশ্নের কিছু একটা উত্তর দেয়ার বাধ্যবাধকতা হয়ত থাকে। কিন্তু যে প্রশ্নের পেছনে উত্তর পাওয়ার চেয়ে উত্ত্যক্ত করার অসৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে সেখানে উত্তরদাতার নীরব থাকা বুদ্ধিমানের কাজ।"
— Mar 05, 2026 02:23PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 76 of 139
"বহু সাধনায় মনের কথা হাবেভাবে প্রকাশ না করবার নির্লিপ্ত ভাব সে আয়ত্ত করেছে। প্রতিকূলতা বিবেচনায় না এনে ক্ষণিকের ভাবাবেগে অনুভূতির প্রকাশ যে বোকামি, এ সত্যিটা রঞ্জু শুধু না, তার গোটা পরিবার বড়োসড় মূল্য দিয়েই জেনেছে।"
— Mar 05, 2026 02:22PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 75 of 139
"অবিশ্বাসের দেয়াল নগরজুড়ে তৈরী হওয়া ছুটির নিঃস্তব্ধতাকে যেন দ্বিগুন ভারী করে তুললো।"
— Mar 04, 2026 08:36PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 63 of 139
"জুম্মন সরদার নিশ্চিত, আটচল্লিশ বছর আগে তার স্বাধীনতা বিরোধী বাপ-চাচাদের হাতে ঘটে যাওয়া নিরীহ মানুষ হত্যার সমস্ত কাণ্ডকীর্তির প্রমাণ দিব্যি গিলে নিয়ে আজও যেভাবে দাঁড়িয়ে আছে তাদের পারিবারিক কসাইখানা। ছালহা নামের অবলা মেয়েটার হাড়গোরের উপর অতি স্বল্প সময়ে গজিয়ে ওঠা বিল্ডিংয়ে ছাল্লুর নয়া সেলুন ‘রঙিলা’ও সেভাবে বহুদিন গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে!"
— Mar 04, 2026 08:35PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 63 of 139
"চর্তুমুখি বিপদে নাকাল মজিদ পরিবারের দুর্দশার কথা জেনে আড়ালে জুম্মন সরদার পিশাচ হাসি হাসে। সে হাসিতে জুম্মনের পূর্বপুরুষের প্রেতাত্মাও এসে যোগ দেয়।"
— Mar 04, 2026 08:35PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 54 of 139
"সমস্ত অতীত কোলে নিয়ে অপেক্ষা নামের ধূসর প্রান্তরে আমি বসে থাকি, বসে থাকি, বসেই থাকি……."
— Mar 04, 2026 08:33PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 48 of 139
"মধ্যবিত্তের কিছু থাকে না বলেই হয়ত আত্মসম্মানটুকু আঁকড়ে ধরে প্রাণপণ।"
— Mar 04, 2026 08:32PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 47 of 139
"প্রকৃতি নাকি সযত্নে তার প্রিয়জনকে রক্ষা করে।"
— Mar 04, 2026 08:32PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 46 of 139
"দাদীজানের মুখে প্রকৃতি বিষয়ে নানা সময়ে শুনতে শুনতে আমার মনে চিরস্হায়ী ভাবেই গেঁথে গেছে, প্রকৃতি মানুষের মনের নানান অনুভূতির সাথে মিশে নিজেকে প্রকাশ করে। বিষয়টার যৌক্তিক- অযৌক্তিক দিক যাচাইয়ে না গিয়ে আমি তাতে আস্হা জমা রেখেছি।"
— Mar 04, 2026 08:31PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 39 of 139
"আজমত হলো সেই দলের লোক যাদের মাথায় বুদ্ধির পরিমান কম থাকে, যারা প্রতিযোগিতায় কখনো টিকতে পারে না। লাইন ভেঙ্গে এগোতে পারে না। সবাই আজমতের মাথায় কাঁঠাল ভেঙ্গে এগিয়ে যায়। আজমত পেছনে পড়ে থাকে।"
— Mar 04, 2026 08:31PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 38 of 139
"পরিকল্পনা মতো দৌলতদিয়ার পতিতাপল্লীর খালা মেহেরের হাতে মেয়েটাকে তুলে দিয়ে ত্রিশ হাজারের থোকটা ট্যাকে গুজে সরে পড়তে হবে তাকে। টাকার থোকটা দ্রুত পাওয়ার ইচ্ছা রহিম মৃধার মধ্যে তীব্র ভাবে চাগার দেয়। সে ভাবে, বাসটা আরো বেগে চলে না ক্যারে!"
— Mar 04, 2026 08:30PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 32 of 139
"বাজপাখির থাবা থেকে ভীত মা- পাখি যেমন তার ছানাকে বাঁচানোর চেষ্টায় তটস্হ থাকে, করিমনকেও সেভাবে নিজেকে আগলে রাখার চিন্তায় অস্হির থাকতে হয়। আপনা মাংসে হরিণা বৈরী অবস্হা করিমনের।"
— Mar 04, 2026 08:30PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 30 of 139
"বাস্তবতা করিমনকে অল্প বয়সেই জীবনের কিছু দামী পাঠ শিখিয়েছে। কান্না গোপনের বিদ্যা সে পাঠতালিকার একটা।"
— Mar 04, 2026 08:29PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 30 of 139
"মাথার উপর আশ্রয় নামের নির্দিষ্ট কোনো ছাদ নাই করিমুনের। অস্হায়ী ভাবে মায়ের কাছে কয়েকটা দিন কাটিয়ে, ফের ফুপুজানের ডেরায় ফিরতে হয়। এভাবে ঘুরেফিরে তার উপস্হিত হওয়াটা কোনো পক্ষই সাদরে নেয় না। ফুপুজানের ব্যবহারটা মেনে নিতে বাধ্য হলেও নাড়ীর সম্পর্ক থাকা মানুষটার স্পষ্ট উপেক্ষা হজম করতে করিমনের কষ্ট হয়।"
— Mar 04, 2026 08:28PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 29 of 139
"এই পাঁচ তলা দালানের ছাদের উপর দিয়ে হু হু বয়ে যাওয়া বাতাসে বিনে পয়সার সুখ। কোনো কোনো রাতে ছাদে উঠে সেই সুখ স্পর্শ করি। সুখের আবেশে চোখ বন্ধ করে ফেলি অনাগত অনিশ্চিত ভবিষ্যতের কথা ভুলে। প্রতিদিন একটা পুরোনো ঘ্রাণের নতুন জীবন নিয়ে জেগে উঠি এই স্টুডিও অ্যাপার্টমেন্টে।"
— Mar 04, 2026 08:28PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 29 of 139
"সন্ধ্যে ছটার পরে কাজ থাকলে একটা ছোট বিস্কুটের প্যাকেট আর একটা কলা দেয় আমাদের। এই দুটো জিনিস পকেটে করে বাড়ি নিয়ে আসতে কষ্ট হয় না আর। কলাটা মাকে দেই, মা অর্ধেক দেয় সুনন্দাকে, বিস্কুট সবাই একটা করে খাই। তখন আমরা সবাই খুব হাসি এক সাথে হাসি, যেন আমরা আসলেই সুখী নগরীর বাসিন্দা।"
— Mar 04, 2026 08:27PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 28 of 139
"বাবুটা মাত্র ছমাস, সে এখনো বোঝে না দুনিয়ার হালচাল। তার চোখে হয়তো গোটা দুনিয়াটাই আলোবাতাসহীন একটা ষ্টুডিও অ্যাপার্টমেন্ট।"
— Mar 04, 2026 08:27PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 27 of 139
"শখ করে কিনে বিদেশে এমনকি কক্সবাজারের সৈকতে। আমাদের এই স্টুডিও অ্যাপার্টমেন্টে এসি নেই। টিভি, ফ্রীজ নেই। এমনকি খোলা জানালার আকাশও নেই তবে বৈদ্যুতিক আলো আর ফ্যানের বাতাস আছে। তবু এখানে আমি সুখী। কেননা সুনন্দা আমাকে অভিযোগ করে না। মা আমাকে অভিযোগ করে না, ভাইয়েরা অভিযোগ করে না। ওরা জানে আমি সীমাবদ্ধ।"
— Mar 04, 2026 08:26PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 27 of 139
"এখন মাদুরের উপর কাঁথা বিছিয়ে তার উপর বিছানার চাদর পেতে পাশাপাশি দুটো বিছানা তৈরী করি রাতে শোবার আগে। এক বিছানায় আমি সুনন্দা আর বাবু। অন্য বিছানায় মা আর দুই ভাই। আমরা ম্যানেজ করে নিয়েছি। করতেই হয়। অসুবিধা হয়নি। এই দালানে মোট ৫৫টি খুপড়ি ঘর। বড়লোকেরা এরকম জিনিসকে বলে স্টুডিও অ্যাপার্টমেন্ট।"
— Mar 04, 2026 08:26PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 25 of 139
"যখন ভার্সিটিতে ঢুকি তখন স্বপ্নে দশ হাজার টাকার একটা চাকরি ঘাপটি মেরে বসে ছিলো। বাস্তবে বছরে ১০% হারে মুদ্রাস্ফীতি যোগ হলেও স্বপ্নে তার কোনো ছাপ পড়েনি। আমার স্বপ্ন সফল হতে তাই কোনো অসুবিধা হয়নি।"
— Mar 04, 2026 08:24PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 21 of 139
"সে খানিকটা আত্মকেন্দ্রিক হলেও এটা মানে সংসার শুধু বউয়ের কারণে সুখী হতে পারে না। এখানে স্বামী সাহেবেরও ভূমিকা থাকতে হয়। যতক্ষণ তেমন ক্ষতি না হয়, দরকার কী সংসার আর জীবনে অশান্তিকে আপ্যায়ন করে?"
— Mar 04, 2026 08:24PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 21 of 139
"হুট করে কোনো কিছুর সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা কনকের স্বভাব বিরুদ্ধ। আর এ কারণেই, কি বাড়ি, কি অফিস বা শিক্ষাজীবনে কনককে কখনও অনুশোচনায় ভুগতে হয়নি। ঠাণ্ডা মাথায় চিন্তা করবার এই গুণের কারণে কনক সবারই প্রিয় ভাজন।"
— Mar 04, 2026 08:23PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 19 of 139
"মানুষের স্বাভাবিক ইন্দ্রিয়ই হয়ত এমন মূহূর্তে কান খাড়া করতে বাধ্য করে। নিষিদ্ধের প্রতি নিষেধাজ্ঞার ছুৎমার্গ বুঝি ঠেলে দেয় এমন আচরণের দিকে। অসহায় কনকও নিজের দু’কানকে ছেড়ে দেয় অশোভন আচরণের হাতে। প্রায় চোরের মতোই কান খাড়া করে শুনে নেয় জুঁইয়ের কথাগুলো।"
— Mar 04, 2026 08:23PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 19 of 139
"ঠিক আড়িপেতে কথা শোনার মানসিকতার মানুষ না কনক। কাজের ফাঁকে হঠাৎই ভীষণ চায়ের তেষ্টা পাওয়ায় এক কাপ চা পাওয়া যাবে কিনা তার খোঁজে এসে বেডরুমের দরজাতেই থমকে যেতে হয় কনককে, শুনতে পায় জুঁই ষড়যন্ত্রী স্বরে ওপাশের কাউকে তার সম্পর্কেই কিছু বলছে।"
— Mar 04, 2026 08:23PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 18 of 139
"কাউকে খুনের ষড়যন্ত্র করলে সেসব ওভাবে টুকে রাখতে নেই। রাখলেও যথেষ্ট সাবধান থাকা চাই।"
— Mar 04, 2026 08:22PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 15 of 139
"বিশ্ববিদ্যালয় জীবনে ঋদ্ধির আলাভোলা সাহিত্যপ্রেমী স্বভাব যতটা আকর্ষণীয় মনে হয়েছিল, দাম্পত্য জীবনের আবর্তে এসে সেগুলোকে বাতিলযোগ্য আবেগ হিসেবে উড়িয়ে দিতে সময় লাগেনি।"
— Mar 04, 2026 08:22PM
Add a comment
Nabila Tabassum Chowdhury
is on page 11 of 139
"গ্রামাঞ্চলের সন্ধ্যা রাতের বুকে নিজেকে সঁপে দেবার জন্য বেশরম প্রেমীর মতো যেন ছটফট করে।"
— Mar 04, 2026 08:21PM
Add a comment
