Nabila Tabassum Chowdhury’s Reviews > Studio Apartment: স্টুডিও অ্যাপার্টমেন্ট > Status Update
Nabila Tabassum Chowdhury
is on page 97 of 139
"এই মুহূর্তে স্ত্রীর বুকে ছেলের ফোন করা বিষয়ে যে কষ্ট গেঁথে আছে, সেটা তুলে নেবার ইচ্ছেতেই যেন তিনি স্ত্রীর হাতখানা বুকের কাছে চেপে ধরেন। দু’জন দু’জনের দিকে তাকিয়ে থাকেন পরম মমতায়। সে দৃষ্টিতে থির হয়ে থাকে গির্জার মোমবাতির পবিত্রতা।"
— 6 hours, 39 min ago
Like flag
Nabila’s Previous Updates
Nabila Tabassum Chowdhury
is on page 99 of 139
"বুঝে নিতে কষ্ট হয় না, তাঁদের সন্তান সৌরভ, সমপ্রেমী। প্রচণ্ড ভাবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, সারা জীবন নিজেকে উদারমনা ভেবে আসা ফরিদ সাহেব, এমন সত্যির মুখোমুখি হয়ে ভীষণভাবে অসহায় বোধ করলেন। এরকম দমবন্ধ পরিস্হিতিতে জীবনেও পড়েননি তিনি। তাঁদের একমাত্র সন্তানের এই নিদারুণ চমকানোর মতো সত্যিটা, স্ত্রীকেই বা কিভাবে দেয়া সম্ভব, সে কথা ভেবে বাতাসে অক্সিজেনের ভীষণ অভাববোধ করেন ফরিদ সাহেব।"
— 6 hours, 38 min ago
Nabila Tabassum Chowdhury
is on page 92 of 139
"সিদ্ধান্ত গ্রহনে, আবেগের চেয়ে বিবেক- বাস্তবসম্মত বুদ্ধিকে প্রাধান্য দেয়ার ব্যাপারে ফরিদ সাহেব অধিক পক্ষপাতী।"
— 6 hours, 39 min ago
Nabila Tabassum Chowdhury
is on page 92 of 139
"এই দম্পত্তি, একে অন্যের কাজেকর্মে সহৃদয় উৎসাহ যোগান। একটা দীর্ঘ সময় পাশাপাশি থেকে, কেবল নিজেদের নেবার পাল্লা ভারী না করে, সাধ্য মতো সমাজকেও কিছু ফিরিয়ে দেবার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
— 6 hours, 39 min ago
Nabila Tabassum Chowdhury
is on page 83 of 139
"নিজের ক্ষমতার উপর আস্হাশীল মানুষ সাজানো ভয়ের বাড়িয়ে রাখা হাতে হুটহাট ধরাশায়ী হয় না।"
— Mar 05, 2026 02:24PM
Nabila Tabassum Chowdhury
is on page 79 of 139
"অবশ্য সেসব সামাল দেয়াও খুব কঠিন কাজ না এ দেশে। ক্ষমতা থাকলে দিনকেও রাত বলে চালিয়ে দেয়া সম্ভব।"
— Mar 05, 2026 02:23PM
Nabila Tabassum Chowdhury
is on page 77 of 139
"উত্তরের আন্তরিক প্রত্যাশা প্রসূত প্রশ্নের কিছু একটা উত্তর দেয়ার বাধ্যবাধকতা হয়ত থাকে। কিন্তু যে প্রশ্নের পেছনে উত্তর পাওয়ার চেয়ে উত্ত্যক্ত করার অসৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে সেখানে উত্তরদাতার নীরব থাকা বুদ্ধিমানের কাজ।"
— Mar 05, 2026 02:23PM
Nabila Tabassum Chowdhury
is on page 76 of 139
"বহু সাধনায় মনের কথা হাবেভাবে প্রকাশ না করবার নির্লিপ্ত ভাব সে আয়ত্ত করেছে। প্রতিকূলতা বিবেচনায় না এনে ক্ষণিকের ভাবাবেগে অনুভূতির প্রকাশ যে বোকামি, এ সত্যিটা রঞ্জু শুধু না, তার গোটা পরিবার বড়োসড় মূল্য দিয়েই জেনেছে।"
— Mar 05, 2026 02:22PM
Nabila Tabassum Chowdhury
is on page 75 of 139
"অবিশ্বাসের দেয়াল নগরজুড়ে তৈরী হওয়া ছুটির নিঃস্তব্ধতাকে যেন দ্বিগুন ভারী করে তুললো।"
— Mar 04, 2026 08:36PM
Nabila Tabassum Chowdhury
is on page 63 of 139
"জুম্মন সরদার নিশ্চিত, আটচল্লিশ বছর আগে তার স্বাধীনতা বিরোধী বাপ-চাচাদের হাতে ঘটে যাওয়া নিরীহ মানুষ হত্যার সমস্ত কাণ্ডকীর্তির প্রমাণ দিব্যি গিলে নিয়ে আজও যেভাবে দাঁড়িয়ে আছে তাদের পারিবারিক কসাইখানা। ছালহা নামের অবলা মেয়েটার হাড়গোরের উপর অতি স্বল্প সময়ে গজিয়ে ওঠা বিল্ডিংয়ে ছাল্লুর নয়া সেলুন ‘রঙিলা’ও সেভাবে বহুদিন গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে!"
— Mar 04, 2026 08:35PM
Nabila Tabassum Chowdhury
is on page 63 of 139
"চর্তুমুখি বিপদে নাকাল মজিদ পরিবারের দুর্দশার কথা জেনে আড়ালে জুম্মন সরদার পিশাচ হাসি হাসে। সে হাসিতে জুম্মনের পূর্বপুরুষের প্রেতাত্মাও এসে যোগ দেয়।"
— Mar 04, 2026 08:35PM

