অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা Quotes

Rate this book
Clear rating
অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা by অমিতাভ দাশগুপ্ত
3 ratings, 4.33 average rating, 0 reviews
অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা Quotes Showing 1-2 of 2
“এসো।
ছোঁও।
সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা, দ্যাখো।
পাথরের বুক থেকে মাংস নাও,
পাঁজরের রিডে রিডে চাপ দাও দশটি আঙুলে,
আমাকে বাজাও তুমি
বিঠোফেন-বালিকার হাত,
বলো—
আমি প্রত্ন নই,
নই অন্ধ, জমাট খনিজ,
বলো— সব শেষ নয়,
এখনও আমার কিছু সম্ভাবনা আছে।”
অমিতাভ দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা
“কেবল যে-রাতে
নিয়মের ফ্রেম ভেঙে আঁধি-ঝড়, বৃষ্টিপাত হয়,
ভেঙে চুরে যেতে চায়
সর্বস্ব আমার,
ঘর-প্রেম-ভালোবাসা
সব মিথ্যে মিথ্যে হয়ে যায়,
পাপোশের তলা থেকে পায়ে পায়ে বুকে উঠে আসে
জীবনানন্দের লেখা, উন্মাদ বিনয়।”
অমিতাভ দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা