দুর্জন উবাচ Quotes
দুর্জন উবাচ
by
Khandker Ali Ashraf6 ratings, 3.67 average rating, 3 reviews
দুর্জন উবাচ Quotes
Showing 1-3 of 3
“তবে বাঙালি প্রতিভার শ্রেষ্ঠ পরিচয় মেলে কায়িক পরিশ্রমের প্রতি তাদের বৈজ্ঞানিক মানসিকতায়। দার্শনিক প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের যে কাঠামো দিয়েছিলেন তা বিশ্লেযণ করলে দেখা যায় যে, যারা নির্বোধ, কায়িক পরিশ্রম শুধু তাদেরই জন্য এবং যারা বুদ্ধিমান (অর্থাৎ দার্শনিক) তারা কখনোই কায়িক পরিশ্রমের মত নোংরা কাজ করবে না। তাদের একমাত্র কাজ রাষ্ট্র পরিচালনা
ফ্যাবিয়ান সোসাইটির সদস্যরা ঠিক এই কারণেই কর্মযজ্ঞের প্রতি উন্নাসিক ছিলেন। তাঁদেরও থিয়োরি ছিল ইন্টেলেকচুয়ালদের জন্য কায়িক পরিশ্রম নয়। বরং ইন্টেলেকচুয়ালদের মাথায় তুলে নাচাই সমাজের কর্তব্য।
আমরা বাঙালিরা গোটা জাতিই যেখানে ইন্টেলেকচুয়াল সেখানে স্বভাবতই কায়িক পরিশ্রম আমাদের জন্য নয়। আমরা কলে-কারখানায়-মাঠে-দোকানে কাজ করতে নামলে আমাদের প্ৰতিভার যে অবক্ষয় হবে, তাতে শেষ পর্যন্ত ম্যান জাতিরই সমূহ ক্ষতি হবে আমরা এই কারণেই কলে-কারখানায় তালা ঝুলিয়েছি। অফিস-আদালতে যাই বটে সেতো মননশীল আলোচনায় যোগ দেবার জন্য। এব্যাপারে আমরা স্বাধীনতার পর পৌনে দুবছরে যে সাফল্য অর্জন করেছি তা নিতান্ত ফ্যালনা নয়।”
― দুর্জন উবাচ

“তবে মনে রাখবেন, সোনার বাংলাদেশে সত্যের মতো বদমাশের ঠাঁই হবে না কোনদিন।”
― দুর্জন উবাচ
― দুর্জন উবাচ
“বাঙালি জাতির পরম সৌভাগ্য তারা সাবধানী ও বুদ্ধিমান। তাই দেশের জনগণের বৃহত্তম অংশই আপনার সত্যবাদিতার নীতিমালার চমকে বিভ্রান্ত হয়নি। ওই ভয়ংকর ফাঁদটায় তারা পা দেয়নি। সত্যনিষ্ঠ হবার মতো বেআদবী করেনি। তাইতো তারা বেঁচে গেছে। শুধু বেঁচে যায়নি। সমৃদ্ধ হয়েছে তারা। নিত্য স্ফীত হয়েছে তাদের বৈভব। এবং কি প্রচন্ড তাদের দাপট!
'অথচ আমার মতো মুষ্টিমেয় হতভাগা, যারা আপনার বাগাড়ম্বরে মুগ্ধ হয়েছিলাম, যারা 'সদা সত্য কথা বলিবো' বলে স্পর্ধায় গ্রীবা বাঁকিয়েছিলাম শৈশবের এক দুর্বল মুহূর্তে, মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একবার তাকিয়ে দেখুন কি প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে। সত্যনিষ্ঠার পাপে আমাদের জীবনটা বিপর্যস্ত হয়ে গেছে। সত্যবাদিতার ঋণ শুধতে গিয়ে আমাদের সম্পত্তি গেছে, চাকরি গেছে, নিত্য লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে কি ঘরে কি বাইরে, সর্বত্র।”