(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“তবে বাঙালি প্রতিভার শ্রেষ্ঠ পরিচয় মেলে কায়িক পরিশ্রমের প্রতি তাদের বৈজ্ঞানিক মানসিকতায়। দার্শনিক প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের যে কাঠামো দিয়েছিলেন তা বিশ্লেযণ করলে দেখা যায় যে, যারা নির্বোধ, কায়িক পরিশ্রম শুধু তাদেরই জন্য এবং যারা বুদ্ধিমান (অর্থাৎ দার্শনিক) তারা কখনোই কায়িক পরিশ্রমের মত নোংরা কাজ করবে না। তাদের একমাত্র কাজ রাষ্ট্র পরিচালনা

ফ্যাবিয়ান সোসাইটির সদস্যরা ঠিক এই কারণেই কর্মযজ্ঞের প্রতি উন্নাসিক ছিলেন। তাঁদেরও থিয়োরি ছিল ইন্টেলেকচুয়ালদের জন্য কায়িক পরিশ্রম নয়। বরং ইন্টেলেকচুয়ালদের মাথায় তুলে নাচাই সমাজের কর্তব্য।

আমরা বাঙালিরা গোটা জাতিই যেখানে ইন্টেলেকচুয়াল সেখানে স্বভাবতই কায়িক পরিশ্রম আমাদের জন্য নয়। আমরা কলে-কারখানায়-মাঠে-দোকানে কাজ করতে নামলে আমাদের প্ৰতিভার যে অবক্ষয় হবে, তাতে শেষ পর্যন্ত ম্যান জাতিরই সমূহ ক্ষতি হবে আমরা এই কারণেই কলে-কারখানায় তালা ঝুলিয়েছি। অফিস-আদালতে যাই বটে সেতো মননশীল আলোচনায় যোগ দেবার জন্য। এব্যাপারে আমরা স্বাধীনতার পর পৌনে দুবছরে যে সাফল্য অর্জন করেছি তা নিতান্ত ফ্যালনা নয়।”

Khandker Ali Ashraf, দুর্জন উবাচ
Read more quotes from Khandker Ali Ashraf


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

1 like
All Members Who Liked This Quote



This Quote Is From

দুর্জন উবাচ দুর্জন উবাচ by Khandker Ali Ashraf
6 ratings, average rating, 3 reviews

Browse By Tag