ইয়োগা, সুস্থতায় যোগচর্চা Quotes

Rate this book
Clear rating
ইয়োগা, সুস্থতায় যোগচর্চা ইয়োগা, সুস্থতায় যোগচর্চা by রণদীপম বসু / Ranadipam Basu
3 ratings, 4.33 average rating, 1 review
ইয়োগা, সুস্থতায় যোগচর্চা Quotes Showing 1-1 of 1
“যে আমাকে নিয়ে আমি নিত্যদিনের কর্মশালায় খাচ্ছি-দাচ্ছি-হাসছি-খেলছি-ঘুরছি আর মগ্ন হচ্ছি চিন্তায় বা দুঃশ্চিন্তায়, আমাদের সে 'আমি'টা দেখতে কেমন, তা কি জানি আমরা?
আপনি কি জানেন, ঠিক এ মুহূর্তে আপনি কেমন আছেন? কিংবা কেমন দেখাচ্ছে আপনাকে? আসুন না, নিজস্ব আয়নাটার সামনে খুব একান্তে দাঁড়াই একটু! এবার নিজেকে উন্মোচিত করুন। কেমন দেখাচ্ছে আপনাকে? ওই আয়নায় যেটা দেখছেন, সেটা আপনার দৈহিক অবয়ব। এই দেহই আমাদের ধারক, বাহক এবং চালক। এই দেহকে ঘিরে, দেহের মাধ্যমে এবং দেহের জন্যই আমাদের সমস্ত কর্মকাণ্ড। মন বলে যে বিমূর্ত ধারণাপিণ্ড কল্পনা করি আমরা, তাও এই দেহনির্ভর। দেহ ছাড়া মন বিকৃত, অসম্পূর্ণ, অচল। দেহের বিনাশ ঘটলে মনের আর কোন অস্তিত্ব নেই, থাকে না। এ জন্যেই প্রাচীন যোগশাস্ত্রেও উক্ত হয়- 'শরীরমাদ্যং খলু ধর্মসাধনম'। আপনি যা কিছুই সাধন করতে চান না কেন, এই দেহ ছাড়া গতি নেই, উপায়ও নেই। দৃশ্যমান দেহের অস্তিত্ব মানেই বাস্তবে আপনার অস্তিত্ব। দেহ নেই, আপনি নেই। দেহ ছাড়া কেউ থাকে না। দেহত্যাগের পরেও আপনার যে নামটা থেকে যাবে কিছুকাল আপেক্ষিক সময় জুড়ে, তাও এই দেহেরই অবদান। এই দেহ ধারণ করে দেহের মাধ্যমে করে যাওয়া কৃতকর্মই তার আপেক্ষিক স্থায়িত্বের মাধ্যমে আপনার অবর্তমানে আপনার নামটাকে জিইয়ে রাখতে পারে। অতএব, ভালো করে দেখুন- যে দেহটা এ মুহূর্তে ধারণ করে আছেন আপনি।”
রণদীপম বসু, ইয়োগা, সুস্থতায় যোগচর্চা