Jump to ratings and reviews
Rate this book

ইয়োগা, সুস্থতায় যোগচর্চা

Rate this book
ব্যায়াম ও স্বাস্থ্য

240 pages, Hardcover

First published February 1, 2010

16 people want to read

About the author

['Ranadipam Basu' is a Bangladeshi writer, blogger and published author. He is well-known as a freethinker, rationalist and humanist. Till (2017) now he has published nine Bangla books, and many of his poems and articles have been published in magazines and journals. Some of his books, 'Yoga, Susthotay Jogcharcha' (Yoga for Better Health), 'Obomukto Goddorekha' (Free Essays on Freethinking and Literature), 'Utbochon' (Freethinker's Line), 'Khokar Janala' (Windows of Childhood), 'Tiplu' (Juvenile Story) and 'Carvaker Khonje Bharotio Dorshon' (Atheism, Carvaka and The Indian Philosophy), and `Carvaketara Bharotia Dorshon’ (The concept of Jain, Bauddha, Nyaya, Vaisheshika, Samkhya, Yoga, Purva-Mimamsa, Vedanta in Indian Philosophy) have been well-received and are popular Bengali books on literature, philosophy and rationalism.]

ভাবাবেগে আপ্লুত আর দশটা বাঙালি তরুণের মতোই ছাত্রজীবনের মধ্যলগ্নে ছড়া-কবিতা দিয়ে হাতেখড়ি হলেও কবি কিংবা লেখক হয়ে ওঠবো এমনটা ভাবনায় ছিলো না কখনোই। শখের বশে লেখা কবিতা বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকলে লেখালেখির ইচ্ছেটাও পল্লবিত হতে থাকে সমান-সমান্তরালে। কিন্তু কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছোটাছুটি এবং দীর্ঘকালীন অবস্থিতি ও অবহেলার কারণে যাবতীয় লেখাসুদ্ধ ডায়েরিগুলো হারিয়ে তখনই মাথায় আসে লেখা সংরক্ষণের তাগিদ। নিজের লেখা নিজের কাছে তো সন্তানতুল্যই। তখনো আধুনিক তথ্যপ্রযুক্তি নাগালে ছিলো না বলে সেই বিবেচনায় হাতের কাছে যথাসাধ্য সংরক্ষিত পত্র-পত্রিকায় প্রকাশিত কবিতাগুলি নিয়েই প্রথম কবিতাগ্রন্থটির জন্ম হয় 'অদৃশ্য বাতিঘর' (২০০৬)। অতঃপর আপাত ঢাকাবাসী হয়ে অন্তর্জালিক-জগতের সুবিধায় আসা। ইচ্ছেখুশি পঠন-পাঠন আর অধ্যবসায়ের সুযোগ পেয়ে যোগ হলো লেখালেখির বহুমাত্রিকতায় নিজেকে বিস্তার এবং একই সাথে বিভিন্ন কমিউনিটি ব্লগ ও ফোরামে সক্রিয় পদচারণা।
সেই ধারায় লেখালেখির সমপরিমাণে না হলেও সমান্তরালে হতে থাকে একে একে বিভিন্ন গ্রন্থের ধারাবাহিক প্রকাশ। শিশুতোষ ছড়ার বই 'তিন দশে তেরো' (২০০৮), কিশোর-কবিতার বই 'খোকার জানালা' (২০০৮), মনোদৈহিক স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক যোগব্যয়ামের ওপর প্রয়োজনীয় তথ্য ও তত্ত্বসমৃদ্ধ ব্যবহারিক গ্রন্থ 'ইয়োগা, সুস্থতায় যোগচর্চা' (২০১০), মুক্তচিন্তা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ-গবেষণা গ্রন্থ 'অবমুক্ত গদ্যরেখা' (২০১১), পাঠক-ভাবনায় বিচিত্রতর বিষয়ে যুক্তিবোধ চারিয়ে দেয়ার ব্যতিক্রমী গ্রন্থ 'উৎবচন' (২০১২), শিশু-কিশোরদের বিচিত্র আবেগানুভবের মনস্তত্ত্বকে উপজীব্য করে কিশোর-গল্পগ্রন্থ 'টিপলু' (২০১৩), ছোট-ছোট চতুষ্পদী প্রণয়মূলক কবিতাকণার সংকলন 'চতুষ্পদী কষ্টগুলি' (২০১৪), এবং সর্বশেষ প্রাচীন ভারতীয় দর্শনের একমাত্র জড়বাদী তথা বস্তুবাদী দর্শন ও গোষ্ঠি চার্বাক-সম্প্রদায়কে নিয়ে বৃহদাকার গবেষণাগ্রন্থ 'চার্বাকের খোঁজে ভারতীয় দর্শন' (২০১৫)।
ইতোমধ্যে অন্যান্য ভারতীয় দর্শন যথা জৈন, বৌদ্ধ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত দর্শনের ওপর সম্পন্ন কাজগুলো নিয়ে ফেব্রুয়ারি ২০১৭-তে চার খণ্ডে প্রকাশিত হয়েছে 'চার্বাকেতর ভারতীয় দর্শন' শিরোনামের গ্রন্থ। আর এ-সবকিছুই মূলত সেই পাঠক-সত্তাকে সামনে রেখে, লেখক হিসেবে যাঁরা আমার কৌতুহল ও আগ্রহের মূলবিন্দুতে থাকেন।

হাওড়-বাওড় আর জলার দেশ নামে পরিচিত সুনামগঞ্জের মরমীয়া সুর আর জল-হাওয়ায় বেড়ে ওঠা মননে ও মরমে লেগে আছে পলিমাটির দাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী (১৯৮৫) নিয়ে কর্মজীবনে একজন ব্যাংকার হিসেবে ক্ষুণ্নিবৃত্তির দায় মেটাতে হলেও পঠন-পাঠন-অধ্যয়নে সর্বভুকই বলা চলে। বেঁচে আছি- এই অপরিশোধযোগ্য ঋণটুকুর প্রতি সর্বময় কৃতজ্ঞতার স্মারকই আমার লেখালেখির প্রেরণা।
সমাজ-সংস্কৃতি-ভাবনা-দর্শনে মুক্তচিন্তা, যুক্তি আর বিজ্ঞানমনস্ক থাকার ঢালটুকুই এযাবৎ সম্বল করে এক অনিশ্চিৎ পথের যাত্রী। পূরণ হোক বা না-হোক, সামনে অঢেল স্বপ্ন। কেননা, নিজেকে একজন স্বাপ্নিক ভাবতে ভালো লাগে, এটুকুই।

রণদীপম বসু
Ranadipam Basu
...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for রণদীপম Basu.
Author 19 books44 followers
December 14, 2015
......
চোখ ফেরালেই ইদানিং সুদেহী মানুষের অভাববোধ ভয়ানক পীড়া দিয়ে উঠে। তারচে’ও প্রকট সুস্থ দেহে সুমনা সত্ত্বার অভাব। আমরা কি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি ! সর্বগ্রাসী দুষণের মাত্রাতিরিক্ত সংক্রমণে মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখা বাস্তবিকই কঠিন আজ। এ বড় দুঃসহ কাল। শরীরের সাথে মনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তার সূত্র ধরেই নাগরিক সভ্যতায় আজ দিনকে দিন সামাজিক নিরাপত্তাহীনতার সাথে পাল্ল¬া দিয়ে একদিকে যেমন বেড়ে চলছে মানসিক অস্থিরতা, টেনশন আর অনিশ্চয়তা, অন্যদিকে অতিদ্রুত ভেঙে পড়ছে সতেজ মনে সুস্থ থাকার ন্যুনতম ভারসাম্যও। এই কঠিন দুঃসময়ে নিজের দিকে একটু ফিরে তাকানোর সময়ও কি হবে না আমাদের !

শহর বন্দর গ্রাম গঞ্জ থেকে একে একে বিলীন হয়ে যাচ্ছে চোখে নিবিড় আদর বুলানো সবুজ বৃক্ষ, বুক ভরে শ্বাস নেয়ার নির্মল বাতাস, বিশুদ্ধ পানীয় জলের স্বচ্ছতা, খেলার মাঠ আর আকাশের উদারতা এবং সুস্থ দেহে বেঁচে থাকার অনিবার্য শর্তগুলো। আমাদের অজান্তেই আমরা যে কতো নীরব ঘাতকের চিহ্ণিত লক্ষ্য হয়ে যাচ্ছি সে খেয়াল কি রাখছি ? সৃজনশীল হওয়া সে তো বহু দূরের কথা। অথর্ব মন আর ভাঙা শরীর নিয়ে এতো সহজ মৃত্যুর দিকে জটিল সব অসুখের ডিপো হয়ে তিলে তিলে ভোগে ভোগে যেভাবে এক দুঃসহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা, সামনে এখন দুটো পথই খোলা। সব কিছু মেনে নিয়ে বাধ্য প্রাণীর মতো একযোগে আত্মহত্যা করা, নয়তো ঘুরে দাঁড়ানো। যিনি আত্মহত্যা করার মৌলিক অধিকারের ঝাণ্ডা উড়িয়ে মার্চপাস্ট করবেন, তাঁর সাথে তো আর কোন হিসাব চুকানোর কিছু নেই। যিনি তাঁর মানবিক সৃজনশীলতাকে অর্থবহ বাঁচিয়ে রাখার জন্যই ঘুরে দাঁড়াতে চান, আসুন আমরা সে চেষ্টাটাই করে দেখি একবার। আর সে চেষ্টা কিছুতেই যাতে বিফলে না যায়, তারই ছোট্ট প্রয়াস এই ‘ইয়োগা, সুস্থতায় যোগচর্চা’ গ্রন্থটি।

স্বাভাবিক দৃষ্টিতে এটিকে কেবল একটি যোগ-ব্যায়ামের সাধারণ বই মনে করার ভ্রান্তি নিমেষেই কেটে যাবে বইটি একটু উল্টে-পাল্টে দেখলেই। কেননা যোগ-ব্যায়ামের সাধারণ সব বিষয়ের স্বাভাবিক ও বৈচিত্র্যময় উপস্থাপনের পাশাপাশি একটি মনোদৈহিক প্রায়োগিক দর্শন হিসেবে ‘ইয়োগা’র হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস খুঁড়ে পৃথক অধ্যায়ে তুলে আনা হয়েছে আধুনিক ইয়োগার জনক ঋষি পতঞ্জলি’র অষ্টাঙ্গ যোগের সারস্বত বয়ান, যা পাঠককে ইয়োগার সুরম্য গভীরে সাবলীল প্রবেশে সহায়তা করবে । এতে খোঁজা হয়েছে কিভাবে একটি আধ্যাত্ম দর্শন তার প্রায়োগিক উপযোগিতা নিয়ে ধর্ম বর্ণ গোত্র জাতি নির্বিশেষে দেশ-কালের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মানুষের অনিবার্য সুস্থাকাক্সক্ষার এক মনোহর ব্যবহারিক জগতে। মনো-দৈহিক স্বাস্থ্যরহস্যের উৎসমূলেও দৃষ্টি সম্পাতের চেষ্টা করা হয়েছে। সুস্থতার নিমিত্তে প্রাত্যহিক অনুশীলনকে অত্যন্ত কার্যকর ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন যোগাসনের বেশ কতকগুলো আসন-বৈচিত্র্য্ও উপস্থাপন করা হয়েছে। বইয়ে সন্নিবিষ্ট বিভিন্ন আসন, মুদ্রা, প্রাণায়াম, ধৌতি ইত্যাদি চর্চা-প্রণালীর সাথে এগুলোর উপকারিতা ও প্রয়োজনীয় সতর্কতার বিষয়গুলোও সংশ্লিষ্ট আইটেমের বর্ণনায় স্পষ্ট করে দেয়া হয়েছে। বিরক্তিকর কিছু রোগ ও এর নিরাময়ের উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। সর্বোপরি আগ্রহী চর্চাকারীদের ব্যবহারিক সুবিধার বিষয়টিকেই প্রাধান্য দেয়া হয়েছে। আশা করি এ থেকে সবাই উপকৃত হবেন।

বইটি প্রকাশের পেছনে দেখা অদেখা অনেকের শ্রম ও আন্তরিকতা জড়িয়ে আছে নিঃসন্দেহে। অবাধ তথ্য প্রবাহের যুগে মুক্ত অন্তর্জালিক বিশ্বের তথ্য ভাণ্ডার থেকে শুরু করে ইতিপূর্বের বিভিন্ন দেশি-বিদেশি লেখকের প্রকাশনা যাচাই বাছাই এবং দীর্ঘকালীন ব্যক্তিগত ইয়োগাচর্চা ও অভিজ্ঞতার সর্বোত্তম সমন্বয়ের যথাসাধ্য চেষ্টা এই বই। তাই ইয়োগা-বিশ্বের চেনা-অচেনা সবার প্রতিই আমার সবিশেষ ঋণ ও আন্তরিক কৃতজ্ঞতা। তবু ছাপাখানার তুমুল গণ্ডি পেরিয়ে সহৃদয় পাঠকের হাতে বইটি তুলে দেয়ার পেছনে যাদের সবিশেষ অবদান আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তাঁদের কথা না বললে অকৃতজ্ঞতার দায়মুক্তি হবে না। প্রথমেই যার নাম নিতে হয় তিনি ‘শুদ্ধস্বর’ প্রকাশনার স্বত্বাধিকারী বন্ধুবর আহমেদুর রশীদ টুটুল। শেষপর্যন্ত তাঁর দুর্নিবার তাড়া এড়ানোর আর কোন উপায় ছিলো না, পাণ্ডুলিপি সম্পূর্ণ করতেই হয়েছে। তবে এ পাণ্ডুলিপি তৈরি ও আপডেট করতে গিয়ে প্রথম পাঠক হিসেবে যাঁর প্রেরণা ও প্রণোদনা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছে আমাকে, সে আমার চমৎকার জীবন-সঙ্গি ‘রূপাবলী’। নিজেকে বঞ্চিত করে যে আমাকেই সমৃদ্ধ করেছে বরাবর। আর উত্তর-প্রজন্মের ‘প্রান্তিক’, যার অনবদ্য কৌতুহল কিনা সারাক্ষণ প্রহরায় রেখেছে আমাকে যাতে কিছুতেই কাজে স্বভাবজাত ফাঁকিটুকু দিতে না পারি। এগুলো আমার সুবর্ণ ঋণ, যা কখনোই পরিশোধ হবার নয়।

‘শুদ্ধস্বর’-এর আরো দুই শ্রমনিষ্ঠ মুখ- মো. জহিরুল ইসলাম খান মামুন ও এনামুল হক, কম্পিউটার-শৈলি মাখিয়ে বইটিকে যারা পাঠক-যোগ্য করে তুলতে চেষ্টায় কার্পণ্য করেননি। তাদেরকেও আমার কৃতজ্ঞতা। আর আমার চেনা-অচেনা ও অন্তর্জাল-বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সহৃদয় ব্লগার বন্ধুদের কথাও এ মুহূর্তে স্মরণ করছি যারা বিভিন্নভাবে বই প্রকাশে প্রাণিত করেছেন আমাকে। পরিশেষে যাদের কথা মাথায় রেখে এ বইয়ের জন্ম, সেই কৌতুহলি পাঠক বন্ধুদের প্রতি রইলো অশেষ অভিনন্দন।

সবার জন্য একটা সুস্থ, সুন্দর ও চমৎকার আগামীর কামনা রইলো। ভালো থাকবেন সবাই।
...
একনজরে...

গ্রন্থ : ইয়োগা, সুস্থতায় যোগচর্চা / Yoga...
লেখক : রণদীপম বসু / Ranadipam Basu
ক্যাটেগরি : যোগব্যায়াম ও স্বাস্থ্য
প্রকাশক : শুদ্ধস্বর / Shuddhashar
প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০, ঢাকা, বাংলাদেশ।
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
পৃষ্ঠা সংখ্যা : ২৪০
ISBN : 978 984 8837 38 2
...
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.