Find & Share Quotes with Friends

দেবযান Quotes

Rate this book
Clear rating
দেবযান দেবযান by Bibhutibhushan Bandyopadhyay
433 ratings, 3.77 average rating, 60 reviews
দেবযান Quotes Showing 1-4 of 4
“যতীনের মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা সে করলে - তাঁদের মত অসীম শক্তিধর দেবতা কৃপা করলে তো একদিনে সব উদ্ধার হয়! সত্যের প্রচার করে দিলেই তো হয়।

দেবতার মুখে অনুকম্পার হাসি ফুটে উঠলো। বল্লেন - তা কি হয়? যে পৃথিবী যে সত্যের জন্যে প্রস্তুত নয়, যে মানুষকে যে কথা বল্লে সে বুঝবে না - সেখানে সে সত্য প্রচার করা হয় না - সে মানুষকে সে কথা জোর করে শোনানো হয় না। স্বাতীনক্ষত্রের জল ঝিনুকে পড়লে মুক্তা হয় - কিন্তু ধূলোয় পড়লে ভগবান মহাজ্ঞানী। যা হয় না, তা তিনি করেন না।”
― Bibhutibhushan Bandyopadhyay, দেবযান
“পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধিলাভ ঘটেছে।”
― Bibhutibhushan Bandyopadhyay, দেবযান
“সে মধুর শব্দ কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতের মত শব্দটা। কিন্তু পরিচিত কোনো যন্ত্রে বাদিত সঙ্গীত নয়। অত্যন্ত রহস্যময় তার উৎপত্তিস্থল। যেন গঙ্গার ধারা — কোন্ উচ্চ পর্ব্বতের তুষারপ্রবাহে তার জন্ম, কেউ খবর রাখে না । যতীনের সর্বাঙ্গ বার বার শিউরে উঠতে লাগলো।”
― Bibhutibhushan Bandyopadhyay, দেবযান
“মানুষের মনের মন্দিরে অনেক কক্ষ, এক এক কক্ষে এক এক প্রিয় অতিথির বাস। সে কক্ষ সেই অতিথির হাসিকান্নার সৌরভে ভরা, আর কেউ সেখানে ঢুকতে পারে না ।”
― Bibhutibhushan Bandyopadhyay, দেবযান