Shajedur Rahman’s Reviews > বউ > Status Update


flag

Shajedur ’s Previous Updates

Shajedur  Rahman
Shajedur Rahman is 80% done
সুনয়নার হাত ছাড়িয়া দিয়া ধীরাজ তার মাথায় হাত বুলাইয়া দিতে থাকে। সুনয়নার মাথাটা হঠাৎ এমন জোরে তার বুকে আসিয়া পড়িয়াছে যেন সে তার বুকেই মাথা কুটিয়া মরিতে চায়। সে অন্ধ হইয়া গিয়াছে, সান্ত্বনা আর সাহস পাওয়ার বদলে সে নিজেই অপরজনকে বুঝাইয়া আদর করিয়া শান্ত করিতেছে, এটা দুজনের কারো কাছে খাপছাড়া মনে হইল না। ভালবাসার এই অন্ধ ব্যাকুলতার মতো দুর্ভাগ্যের ভালো ওষুধ জগতে আর কী আছে?
Feb 12, 2025 04:36AM
বউ


Shajedur  Rahman
Shajedur Rahman is 76% done
মধ্যস্থের চেষ্টায় কবে কোন স্বামী-স্ত্রীর মনের মিল ঘটিয়াছিল, চাঁদের আলো, ফুলের গন্ধ, ফাল্গুনের হাওয়া, রাতজাগা বাজেকথার কাব্য, এইসব চিরকালের মধ্যস্থ ছাড়া? 
Feb 10, 2025 10:32AM
বউ


Shajedur  Rahman
Shajedur Rahman is 66% done
কিন্তু রূপেগুণে যে বড়, তার নিরীহ আনুগত্য যদি আন্তরিক হয়, বকিয়া যদি তার চোখে জল আনিয়া দেওয়া যায়, নিজস্ব একটা দামি সম্পত্তির মতো ক্রমে ক্রমে তার প্রতি মায়া জন্মে।

যামিনী রূপসী। রাজার বউ বলিয়া সে রূপসী নয়, রূপসী বলিয়া রাজার বউ। 
Jan 28, 2025 02:49AM
বউ


No comments have been added yet.