অমিতাভ দাশগুপ্ত > Quotes > Quote > Yeasin liked it

“এসো।
ছোঁও।
সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা, দ্যাখো।
পাথরের বুক থেকে মাংস নাও,
পাঁজরের রিডে রিডে চাপ দাও দশটি আঙুলে,
আমাকে বাজাও তুমি
বিঠোফেন-বালিকার হাত,
বলো—
আমি প্রত্ন নই,
নই অন্ধ, জমাট খনিজ,
বলো— সব শেষ নয়,
এখনও আমার কিছু সম্ভাবনা আছে।”
অমিতাভ দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা

No comments have been added yet.