Join Goodreads

and meet your next favorite book!

Sign Up Now
একদিন রাত্রে একটা বিকট গর্জন শুনে আমরা ভয় পেয়ে গেলাম। মা বললেন, ওটা হাতির ডাক। অনেক দূরে, সুসঙ্গের পাহাড়ের জঙ্গলে হাতি ধরে এখানে পবনখালির বাজারে বিক্রী করতে আনে, সেই হাতি ডাকছে। একদিন একটা ছানা-হাতিকে বিক্রী করবার আশায় আমাদের বাড়িতে নিয়ে এল। দিব্যি মােটাসােটা বাচ্চা, দেখলেই আদর করতে ইচ্ছা হয়। কিন্তু তার গায়ে কি জোর ! সঙ্গের লােকেরা কিছুতেই তাকে ভিতরে আনতে পারল না, শেষে দুটো হাতি তাকে টেনে নিয়ে এল। এসেই সে রাগে ফেঁসে করতে লাগল আর শুঁড়ে করে উঠোনের ধুলাে তুলে সকলের গায়ে ছিটিয়ে দিল। ঐটুকু বাচ্চার রাগ দেখে সকলেই হাসতে লাগল।
1 person added it