Find & Share Quotes with Friends

তারপর, কেমন আছো? Quotes

Rate this book
Clear rating
তারপর, কেমন আছো? তারপর, কেমন আছো? by শওকত শাওন
4 ratings, 4.50 average rating, 1 review
তারপর, কেমন আছো? Quotes Showing 1-10 of 10
“তুমি বরং থেকো
ঝাপ্সা ছবির মতো
দেখেও হবে না দেখা
এমন আজন্ম ক্ষত।”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“উড়িয়ে দেখছি যত
স্মৃতি পোড়া ছাই
আবারো পুড়িয়ে দেব
যদি কিছু পাই।”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“সব কিছু ছেড়ে এসে, ভেবে ফেলি রোজ
আনিনি কিছুই তবু কেনো এত খোঁজ!
গল্পটা তেমনি আছে, আছে পুরোনো কাগজ
কতটা মুছলে স্মৃতি ভোলাটা সহজ?”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“রাতভর বিছানার
এপাশ-ওপাশ
ব্যথাটা জেনেছে শুধু
বুকের বাঁ পাশ”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“এক জীবনে পুষছে না ঠিক
হাজার জীবন চাই,
এক জীবন তো
তোমার ঠোঁটে
চুমু খেতেই নাই!”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“একদিন অভিমানে
খুলে গেলে মুখ
জেনে যাবে,
বুকের বাঁ পাশে ছিলে
তুমিই অসুখ।”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“কতটা হারালে বল নিখোঁজ হয়েছি
আর
কতটা ব্যথাকে বলো ক্ষত?
কতটা কাছে গিয়ে চুপিসারে লুকোলেই
হৃদয় টা চুপসে অবনত!”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“কপালের টিপে উবে যায় যেনো
শহরের যত লাল
মিঠে কড়া রোদে তোমাকেই পেতে
রাজপথে হরতাল!”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“ও হিসেব করে
ব্যবসায়ী আর
যত আছে জমিদার
আমি তো প্রেমিক
নীরবে চাইব
সব টুকু অধিকার!”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?
“পুলিশ মাতাল ভেবে ধরেছিলো,
মদের গন্ধ পায়নি
গা জুড়ে কেবল
কবিতার গন্ধ!”
― শওকত শাওন, তারপর, কেমন আছো?