বদলে যাবার আগে Quotes

Rate this book
Clear rating
বদলে যাবার আগে বদলে যাবার আগে by Mostafa Akib
6 ratings, 3.33 average rating, 0 reviews
বদলে যাবার আগে Quotes Showing 1-5 of 5
“গল্প -উপন্যাস পড়তে গিয়ে কখনো যদি রূপসী দেখে কোনো গল্প-উপন্যাসের নায়িকা দেখতে খারাপ, তখন সে উপন্যাসটা কিংবা গল্পটা দুবার করে পড়ে, গল্প-উপন্যাসে দেখতে খারাপ মেয়েদেরও তো কোনো কোনো নায়ক পছন্দ করে, কিন্তু বাস্তবে কি তাকে কোনো ছেলে পছন্দ করবে? দুর ছাই! জীবন কি আর গল্প -উপন্যাস নাকি?”
Mostafa Akib, বদলে যাবার আগে
“অনেক লাশও রাখা আছে সারিবদ্ধভাবে। অনেক সাংবাদিকও এসেছেন। তারা ছবি তুলছেন সবকিছুর, ক্যামেরাম্যানরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অসহায়ভাবে বসে থাকা মানুষগুলোর ছবি তুলছেন, কোনো কোনো মানুষ হাউমাউ করে কাঁদছেন, কেউ নীরবে, কেউ কাউকে জড়িয়ে ধরে। এসব দৃশ্য যতটা করুণভাবে পারা যায় ততটা করুণভাবে তাদের প্রকাশ করতে হবে, হয়তো খবরের কাগজের, টিভি চ্যানেলের কাটতি বাড়তেও পারে!”
Mostafa Akib, বদলে যাবার আগে
“বদলে যেতে কোন কারণ লাগে না। বদলে যাওয়া একটা নিয়ম।”
Mostafa Akib, বদলে যাবার আগে
“মাজহার হাতের সিগারেটটা ফেলে দিল তাকে দেখে, মৌটুসী কীসের আশায় যেন খুশি হয়ে গেল, এগিয়ে গিয়ে বলল-
- এখানে দাঁড়িয়ে আছেন যে?
-আছি এমনিই।
- এবারও বলে আসেননি, চমকে দিতে চাইলেন না ভুলে গেলেন?
- কত কিছুই যে ভুলে যাই আজকাল।
- আমাকেও ভুলে গেছেন?
- নিজেকেই মাঝে মাঝে মনে থাকেনা।
- ভালোবাসেন? নাকি তাও বাসেন না?
- ভালোবাসা কাকে বলে এখন আর বুঝতে পারিনা, বুঝতে পারলে হয়তো বলতে পারতাম।
- কেন বুঝতে পারেন না?
- জানিনা, ভালোবাসা হয়ত অনেক কঠিন তাই।”
Mostafa Akib, বদলে যাবার আগে
“মনও যেন শরীরের অন্যান্য অংশের মতোই অন্য একটা অংশ, হাত কেটে গেলে যেমন সারতে সময় লাগে, মনের বেলায়ও তা-ই। কিছু সময় লেগেছে, তারপর সেরে গেছে।”
Mostafa Akib, বদলে যাবার আগে