অবমুক্ত গদ্যরেখা Quotes
অবমুক্ত গদ্যরেখা
by
রণদীপম বসু / Ranadipam Basu3 ratings, 4.67 average rating, 1 review
অবমুক্ত গদ্যরেখা Quotes
Showing 1-1 of 1
“ব্যক্তির একক চিন্তা কখনোই সমাজে বা জনগোষ্ঠিতে কোন প্রভাব ফেলে না, যতক্ষণ না তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে চিন্তারাজির প্রকাশ ঘটে। সৃজনশীল ব্যক্তিরা অপ্রকাশের ভার সইতে পারেন না বলে তাঁরা তাদের ভাবনারাশিকে কোন না কোন মাধ্যমে প্রকাশ করতে উদ্যোগী হন। যিনি লিখিত ভাষার মাধ্যমে তা প্রকাশ করেন তাঁকে আমরা লেখক-সত্তা নামে আখ্যায়িত করি। এই লেখক-সত্তা যাকে উদ্দেশ্য করে তাঁর ভাবনাগুলো প্রকাশ করেন তিনি হলেন চিন্তাশীল পাঠক। এই লেখক-পাঠক মিথষ্ক্রিয়ার মাধ্যমেই জগতের যাবতীয় চিন্তারেখার পরিবৃত্তায়ন ঘটতে থাকে, হতে থাকে চিন্তাপরিধির পর্যায়ক্রমিক বিস্তার। তাই পরবর্তীতে কোন ভাবনা গৃহিত হোক বা না-হোক, চিন্তা বা প্রতিচিন্তা প্রকাশের সুযোগ থাকা মানব সভ্যতার জন্যেই অতীব গুরুত্বপূর্ণ। এটা মৌলিক মানবাধিকার।”
― অবমুক্ত গদ্যরেখা
― অবমুক্ত গদ্যরেখা
