Poems and Fragments Quotes
Poems and Fragments
by
Elise Cowen74 ratings, 4.32 average rating, 14 reviews
Poems and Fragments Quotes
Showing 1-1 of 1
“আমি শবগুলোর চামড়া ছাড়িয়ে নিলুম
আমি শবগুলোর চামড়া ছাড়িয়ে নিলুম
আর আমার স্বপ্নের জন্য নীল রঙে রাঙিয়ে নিলুম
ওহ, আমি এই পোশাক সর্বত্র পরে যেতে পাসরি
বাড়িতে বসে রইলুম জিনস পরে।
আমি শবগুলোর চুল কেটে দিলুম
আর নিজের জন্যে বুনলুম পোকার পক্ষাবরণ
রেশম বা পশমের চেয়ে সূক্ষ্ম আমার মনে হয়
আর তার ভেতরে কাঁপতে লাগলুম ।
আমি শবগুলোর কান কেটে ফেললুম
আমার মাথা ঢাকার টুপির জন্যে
চোরকাঁটার চেয়ে উষ্ণ
আমি তার দাম দিলুম রক্ত দিয়ে ।
আমি শবগুলোর চোখ উপড়ে নিলুম
যাতে সূর্যের মুখোমুখি হতে পারি
কিন্তু দিনগুলো ছিল মেঘলা আকাশ
আর আমি হারিয়ে ফেলেছিলুম নিজের।
শবেদের যৌনাঙ্গ থেকে
আমি কর্মীসঙ্ঘের উর্দি বানালুম
এসথার, সলোমন, ঈশ্বর নিজে
আমার যোনির চেয়ে উদার ছিলেন ।
আমি শবগুলোর চিন্তা নিয়ে নিলুম
প্রতিদিনের প্রয়োজনের খাতিরে
কিন্তু সব দোকানে সব জিনিসে
সুন্দর করে লেবেল লাগানো ছিল ‘আমি’।
আমি শবগুলোর মাথা ধার নিলুম
পড়ার সুবিধার জন্য
প্রতিটি পাতায় দেখলুম নিজের নাম
আর যতো মিথ্যা শব্দ বলেছি সেগুলো।
শবগুলোর হাড় থেকে গড়া এক যন্ত্র
আমার মানুষের ভালোবাসার সঙ্গে খেলবে
কেবল যে শব্দ বেরোবে চাবিগুলো থেকে
তা পায়রাদের বকবকম ।
আমি অসংখ্য কবরের ভেতরে খুঁড়লুম
আমি ভাবলুম আমার সময় বেশ ভালো কাটলো
আয়নার দিকে যখন তাকাই সে খিলখিল হাসে
আমার মাথায় টাক আমি অন্ধ আর গায়ে সজারুর কাঁটা ।
আমি ভাবলুম শবগুলো গুরুত্বপূর্ণ
যে ঝুঁকি নিয়েছি তা নিশ্চিন্ত করেছে
যে বস্তুগুলো আমি নিয়েছি
তা দামি বিশুদ্ধ শ্বেতপাথরের ।
কিন্তু যখন এক হৃদয়ের আকর্ষণে পড়লুম
( ছোটো মণিরত্ন দিয়ে বদলাবার পর )
দেখলুম তা মনের মতন রক্তে ভরা
আর আমারটা হয়ে গেল ভুতুড়ে ।
এখন যখন আত্মাদের সঙ্গে দেখা হয়
যাদের ফাঁদে আমি কারারুদ্ধ
তারা আমায় মদ কিনে দেয় বা বই পড়ে শোনায়
কেউই আমার জামিন দিতে পারে না ।
আমি যখন আত্মা হয়ে গেলুম
( আমাকে জীবনের জন্য অপেক্ষা করতে হবে )
আমি আমার মারাত্মক দেহকে বিক্রি করলুম
ছাত্র-ডাক্তারের ছুরির কাছে ।”
― Poems and Fragments
আমি শবগুলোর চামড়া ছাড়িয়ে নিলুম
আর আমার স্বপ্নের জন্য নীল রঙে রাঙিয়ে নিলুম
ওহ, আমি এই পোশাক সর্বত্র পরে যেতে পাসরি
বাড়িতে বসে রইলুম জিনস পরে।
আমি শবগুলোর চুল কেটে দিলুম
আর নিজের জন্যে বুনলুম পোকার পক্ষাবরণ
রেশম বা পশমের চেয়ে সূক্ষ্ম আমার মনে হয়
আর তার ভেতরে কাঁপতে লাগলুম ।
আমি শবগুলোর কান কেটে ফেললুম
আমার মাথা ঢাকার টুপির জন্যে
চোরকাঁটার চেয়ে উষ্ণ
আমি তার দাম দিলুম রক্ত দিয়ে ।
আমি শবগুলোর চোখ উপড়ে নিলুম
যাতে সূর্যের মুখোমুখি হতে পারি
কিন্তু দিনগুলো ছিল মেঘলা আকাশ
আর আমি হারিয়ে ফেলেছিলুম নিজের।
শবেদের যৌনাঙ্গ থেকে
আমি কর্মীসঙ্ঘের উর্দি বানালুম
এসথার, সলোমন, ঈশ্বর নিজে
আমার যোনির চেয়ে উদার ছিলেন ।
আমি শবগুলোর চিন্তা নিয়ে নিলুম
প্রতিদিনের প্রয়োজনের খাতিরে
কিন্তু সব দোকানে সব জিনিসে
সুন্দর করে লেবেল লাগানো ছিল ‘আমি’।
আমি শবগুলোর মাথা ধার নিলুম
পড়ার সুবিধার জন্য
প্রতিটি পাতায় দেখলুম নিজের নাম
আর যতো মিথ্যা শব্দ বলেছি সেগুলো।
শবগুলোর হাড় থেকে গড়া এক যন্ত্র
আমার মানুষের ভালোবাসার সঙ্গে খেলবে
কেবল যে শব্দ বেরোবে চাবিগুলো থেকে
তা পায়রাদের বকবকম ।
আমি অসংখ্য কবরের ভেতরে খুঁড়লুম
আমি ভাবলুম আমার সময় বেশ ভালো কাটলো
আয়নার দিকে যখন তাকাই সে খিলখিল হাসে
আমার মাথায় টাক আমি অন্ধ আর গায়ে সজারুর কাঁটা ।
আমি ভাবলুম শবগুলো গুরুত্বপূর্ণ
যে ঝুঁকি নিয়েছি তা নিশ্চিন্ত করেছে
যে বস্তুগুলো আমি নিয়েছি
তা দামি বিশুদ্ধ শ্বেতপাথরের ।
কিন্তু যখন এক হৃদয়ের আকর্ষণে পড়লুম
( ছোটো মণিরত্ন দিয়ে বদলাবার পর )
দেখলুম তা মনের মতন রক্তে ভরা
আর আমারটা হয়ে গেল ভুতুড়ে ।
এখন যখন আত্মাদের সঙ্গে দেখা হয়
যাদের ফাঁদে আমি কারারুদ্ধ
তারা আমায় মদ কিনে দেয় বা বই পড়ে শোনায়
কেউই আমার জামিন দিতে পারে না ।
আমি যখন আত্মা হয়ে গেলুম
( আমাকে জীবনের জন্য অপেক্ষা করতে হবে )
আমি আমার মারাত্মক দেহকে বিক্রি করলুম
ছাত্র-ডাক্তারের ছুরির কাছে ।”
― Poems and Fragments
