হলদে পাখির পালক Quotes

Rate this book
Clear rating
হলদে পাখির পালক হলদে পাখির পালক by Leela Majumdar
284 ratings, 4.24 average rating, 61 reviews
হলদে পাখির পালক Quotes Showing 1-12 of 12
“বুকের মধ্যে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, ফোঁপরা হয়ে যায়, দুনিয়াতে হরেক রকমের ভালো জিনিস আছে, কিন্তু কিচ্ছু দিয়েই আর সে ফাঁকা ভরানো যায় না, বোগিদাদা; ঘর ছেড়ে, ঘরের মানুষ ছেড়ে তাই বেরিয়ে পরতে হয়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“দুঃখ কি আর চিরকালের মত ঘোচে, বোগিদাদা? সমুদ্রের ঢেউয়ের মত বারবার ফিরে আসে।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“এই বলি শোন। চাটাই দিয়ে জানালা বন্ধ করে ঝাঁপিঝুঁপি হয়ে শুয়ে থাকি। শরীরটা গরমের মধ্যে আরামে শুয়ে থাকে কিন্তু মনটা ওই বাইরে বাইরে শীতের মধ্যে পাতা খসার শুকনো গন্ধের মধ্যে, ঝোড়ো বাতাসের মধ্যে হু হু করে বেড়ায়।"
"কেন?"
"আরে চারিদিক অন্ধকার হয়ে গেলে শরীরের চোখ তো বন্ধ হবেই, আর শরীরের চোখ বন্ধ হলে মনের চোখ খুলবে না?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“কিসের গাছ হয় আর কিসের হয় না তার তুমিই বা কি জানো বোগিদাদা? যারই বুকের মধ্যে শেকড়ের কলি আছে তারই গাছ হয়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“জানালার চাটাইয়ে, দোরের দুই পাশে আমার মা নিজের হাতে ফুল লতাপাতা মাছ শাঁখ এসব এঁকে রাখে। সে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, বোগিদাদা, মনে হয় মনের পাখি ডানা ঝাপটানি বন্ধ করে বাসায় এসে বসুক।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“সুন্দর জিনিস চেনো না? সাদা চোখে কালো কুচ্ছিত, নকল আলোয় চমৎকার।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“দিদিমা বলেছেন খারাপ লোকেরা নেশা করে।"
"তা বলতে পারো তোমাদের ইচ্ছা হলে, তবে কি জানো, খারাপ লোকেরা তো ভাতও খায়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“বাতাস দিলে তোমাদের বাঁশবনের শিরশির সরসর শব্দ শুনেছ, দিদি? বাতাস থামলে কোথায় থাকে সেই শব্দ?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“জন্তুজানোয়ার কে ভালবাসা চারটি খানি কথা নয় দিদি। একটা কুকুর কী একটা বেড়াল ঘরে বেঁধে রেখে তাকে আদর করলেই কি আর ভালবাসা হলো?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“সব পক্ষীরাজের কি ডানা গজায় ভেবেছ নাকি? দেখছ না ওর কাঁধের উপরকার হাড় কেমন উঁচু হয়ে রয়েছে? ওর যে ডানার কুঁড়ি রয়েছে, বোগিদাদা। ডানার কুঁড়ি থাকলেও সকলের ডানা গজায় না, গায়ের মধ্যে বন্ধ হয়ে থাকে, একটু খানি জিরুতে দেয় না, সারাটা জীবন জ্বালিয়ে খায়।”
Leela Majumdar, হলদে পাখির পালক
“তোমাদের সঙ্গে আমাদের এই তফাত যে আমরা যা দেখি তাই মেনে নিই। অত 'কি করে হলো' জানতে চাই না। কিছুই মানতে চাও না, এই হলো মুশকিল। আমি একবার খোয়াইয়ের মধ্যে ঘোড়ার কংকাল পেয়েছিলাম, তাও বোধহয় বিশ্বাস করবে না?”
Leela Majumdar, হলদে পাখির পালক
“উত্তর মেরুতেও ঘুরে এসেছি। ভয় কোথায় নেই বলতে পারো?”
Leela Majumdar, হলদে পাখির পালক