গণদেবতা Quotes
গণদেবতা
by
Tarashankar Bandyopadhyay518 ratings, 4.46 average rating, 59 reviews
গণদেবতা Quotes
Showing 1-9 of 9
“কাঁদিলে তাহার বুকের ভিতরে গভীর যন্ত্রনাদায়ক আবেগটা কমিয়া যায়। কাঁদিতে কাঁদিতে সে কিছুক্ষণ পর তৃপ্তি অনুভব করে, তাহার পর একটা আনন্দ পায়।”
― গণদেবতা
― গণদেবতা
“সেদিন একখানা ছেলেদের বইয়ে একটা ছড়া দেখিল- লেখাপড়া করে যেই, গাড়ী ঘোড়া চড়ে সেই। দেবু সেই লাইনটি বারবার কলম চালাইয়া কাটিয়া দিল। তারপর বোর্ডের উপর খড়ি দিয়া লিখিয়া দিল- লেখাপড়া করে যেই- মহামানী হয় সেই।”
― গণদেবতা
― গণদেবতা
“দরখাস্ত! একটা গল্প তাহার মনে পড়ে। কোন রাজার বাড়ীতে আগুন লাগিয়াছিল; রাজা ছিলেন দার্জিলিঙে। আগুন নিভাইবার হাঁড়ি বালতি কিনিবার জন্য বরাদ্দ না থাকায় রাজার নিকট টেলিগ্রাম করা হইল। হুকুম টেলিগ্রামে আসিলেও আসিল চব্বিশ ঘন্টার পর। ততক্ষণে সব কিছুকে ভস্মসাৎ করিয়া আগুন আপনা-আপনি নিভিয়া গিয়াছে।”
― গণদেবতা
― গণদেবতা
“সুখের মধ্যে মানুষকে চিনতে পারা যায় না, বিলু! দুঃখের দিনেই মানুষকে ঠিক বোঝা যায়। আগে মনে হত এমন স্বার্থপর নীচ গ্রাম আর নাই!”
― গণদেবতা
― গণদেবতা
“যাইবার সময় সে বলিয়া গিয়াছে- খোকার ভার তোমার উপর রহিল, আরও রহিল ঘর-দুয়ারি-মরাই-গরি-বাছুর-ধান-জমি-সবের ভার। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চঞ্চল হইলে চলিবে না। সর্ব-অবস্থায় অচলা হইয়া থাকতে হবে।”
― গণদেবতা
― গণদেবতা
