Yasir Hamid’s Reviews > কালবেলা > Status Update
Like flag
Yasir’s Previous Updates
Yasir Hamid
is 92% done
অনিমেষ ধরা পড়েছে এত করুণভাবে.. কলকাতায় নিয়েও এসেছে ওকে। এখন এই পৃষ্ঠাতেই মাধবীলতা আসছে। অনিকে এখন এতটা অসহায় লাগছে... ওহ্হ আমি কী করে সইবো এতটা!
আমি যে বড্ড ডুব দিয়ে ফেলেছি সেই ‘উত্তরাধিকারে!’
— Mar 20, 2026 04:09AM
আমি যে বড্ড ডুব দিয়ে ফেলেছি সেই ‘উত্তরাধিকারে!’
Yasir Hamid
is 83% done
অনিশ্চিত এক ভবিষ্যতের মাঝে খুবই একটুখানি সময়ের জন্য এতটা একান্তভাবে কাছে এলো‚ আবারও যেন মাধবীলতার থেকে অনেকটা দূরে চলে যাবার পৃষ্ঠা গুলোতে প্রবেশ করছে অনিমেষ। না‚ আমি ওই দূরত্বটার কথা বলছি না, এদের মাঝে তা আসলে এখনো হওয়া সম্ভব.. এমনটাই ভাবনাতে আসছে না; এই দূরত্ব স্থানগত, অদেখার এবং সবচেয়ে ব্যক্তিগত মানুষটির পাশাপাশি দিনশেষেও দুদণ্ড বসতে না পারবার লুকিয়ে ফেলা দীর্ঘশ্বাস মেলানো ‘দূরত্ব’!
এবং ভালোবাসলে‚ বোধহয় তা ঘৃণার?
— Mar 18, 2026 12:55PM
এবং ভালোবাসলে‚ বোধহয় তা ঘৃণার?
Yasir Hamid
is 69% done
পড়া এগিয়ে চলছে। আমার মাধবীলতার জন্য কষ্ট হচ্ছে, অনির জন্য উত্তরাধিকারে এতদিন সযত্নে লালন করে চলে যে কষ্টটা ছিল.. সেটা এখন এই চতুষ্কোণের দ্বিতীয় বইয়ের অর্ধেক পেরিয়ে মাধবীলতা পেয়ে গিয়েছে।
— Mar 17, 2026 06:45AM

