Status Updates From গল্পগুচ্ছ
গল্পগুচ্ছ by
Status Updates Showing 1-30 of 667
Yasir Hamid
is 83% done
‘ল্যাবরেটরি’ পড়লাম। ‘কর্মফল’-এর মতো এখানেও ত্রুটিপূর্ণ শৈশবের ফলাফল রয়েছে। কীভাবে প্রতিভাবান রেবতীকে ‘সামাজিক লায়াবিলিটি’ বানায় আর মায়ের চাপিয়ে দেওয়া আদর্শ কীভাবে নীলার বিকৃত বিদ্রোহ উস্কে দেয়.. এই ভুল সামাজিকীকরণ ও বিকৃত বিদ্রোহের এই মনস্তাত্ত্বিক খেলাটি রবীন্দ্রনাথ বেশ ভালো করেই তুলে এনেছেন।
এখন রয়েছি 83.132530120481% এ
— May 26, 2026 11:30AM
Add a comment
এখন রয়েছি 83.132530120481% এ
Yasir Hamid
is 80% done
‘ল্যাবরেটরি’তে গিয়ে কেবল কয়েক পাতা এগিয়ে ছিলাম। তাতে গল্পের শুরুর ভাগে কোনো ধরে রাখার মতো রচনা পাচ্ছিলাম না, তবে মাঝামাঝি পরবর্তীতে এসে পড়ার গতি বাড়বে বুঝতে পারছি।
সঠিকভাবে বললে, এখন রয়েছি 80.271084337349%
— May 20, 2026 03:53AM
Add a comment
সঠিকভাবে বললে, এখন রয়েছি 80.271084337349%
Yasir Hamid
is 79% done
গতরাতে ‘শেষ কথা’ শেষ করলাম। অনুভূতি বলতে?? মাঝেমাঝে কিংবা প্রায়ই মনে হয়‚ মানুষেরা খুব নিষ্ঠুর হয়ে যায় তার অনুভূতির প্রতি। যদিও নিষ্ঠুরতা তার প্রকৃতির ভেতরেই নেই! নিজেকে এবং নিজেদের মানুষদেরকে আহত করে তবে সে সেই ক্ষত থেকে বিক্ষত ধরে বসে এই ভ্রান্তিতে কতই না সময় ফুরিয়ে ফেলছে!
(এনিওয়ে‚ দশমিক দেবার উপায় নেই! আদতে এগিয়েছি 79.518072289156%)
— May 16, 2026 01:29AM
Add a comment
(এনিওয়ে‚ দশমিক দেবার উপায় নেই! আদতে এগিয়েছি 79.518072289156%)
Yasir Hamid
is 78% done
রবীন্দ্রনাথের ‘রবিবার’ গল্পটা শেষ করার পর আমার কষ্ট লেগেছে ভীষণ। এর আগের গল্পেও লেগেছে। ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ এত কাটাছেঁড়া যে কেন করলেন.. প্রেমিক হিসেবে মানাটা কঠিনই!
— Apr 23, 2026 10:14AM
Add a comment
Yasir Hamid
is 76% done
খেতে খেতে ‘চিত্রকর’ শেষ করলাম, এখন ‘চোরাই ধন’এ এসে পৃষ্ঠা বন্ধ করলাম।
চিত্রকরে চুনিলালকে নিয়ে-“বাঁচাও এ’কে পয়সার সাধনা থেকে”-ব্যবস্থা করায় তবু খানিক স্বস্তি পেলাম, তবে তার মা সত্যবতীর কী যে হবে এর পরবর্তী জীবনে.. তার ভাবনা নিয়ে উৎকন্ঠা মেশানো দুঃখ থেকে গেল। অবশ্য এ'যে গল্প এবং সেটাও রবীন্দ্রের, গল্প তাই সার্থক ছিল বলবো। আমার ভাবনা দুয়ারে সমস্ত দশদিকের বাতাসে এখন একটি মাত্র সন্তোষজনক সিদ্ধান্ত মেশবার জন্য ছুটবে তাই!
— Mar 22, 2026 03:00AM