Tarapada Roy > Quotes > Quote > Shohag liked it
“সমুদ্র, দিগন্ত পথ, ভালোবাসতে না পারা, না দেখা
সুন্দরী, স্বপ্নের মধ্যে এরা কেউ কখনো আসে না
পাণ্ডুলিপি একটানে ছিঁড়ে ফেলতে ভীষণ মমতা
বুড়ো হবো, নখহীন, দন্তহীন পুরস্কার লোভী
ঈশ্বরকে ফাঁকি দিয়ে বহুকাল বেঁচে থাকবো বলে
এক প্যারা ভিক্ষা চাইবো কোনো ঐতিহাসিকের কাছে
এইভাবে দিন যাবে, শোক-সংবাদের আধকলম
মালিকানা পেয়ে, তুচ্ছ মনে হবে রক্তের ভিতরে
সমুদ্রের মতামত একদিন, একদা জানালায়
দিগন্তের বনরাজি। রাস্তা থেকে পথিক ললনা
মৃদু হাসি ছুঁড়ে দিয়েছিলো কবে ঘরের ভিতরে।”
― তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা

No comments have been added yet.