উ সেন

একসময়ের দুর্ধর্ষ বার্মিজ দস্যুনেতা, পরবর্তীতে ইউরোপিয়ান অপরাধ-সংগঠন ইউনিয়ন কর্সের অধিপতি উ সেন মাসুদ রানার অন্যতম ভয়ংকর শত্রু । সদ্য স্বাধীন বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় মেতে ওঠা এক হীন চক্রান্তকে ছিন্ন করতে রেঙ্গুনে রানা প্রথম মুখোমুখি হয় উ সেনের । রাত সবচেয়ে ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট হল সে অন্ধ, দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছিল । কিন্তু অত্যাধুনিক বিজ্ঞানের মাধ্যমে তৈরি চোখের বিশেষ চশমা, যেটা প্রকৃতপক্ষে সাউন্ড ট্রান্সমিটার দিয়ে প্রতিফলিত সাউন্ডওয়েভের মাধ্যমে আশপাশের সবকিছু অনুধাবন করতে পারত সে । প্রথম লড়াইয়ে রানার কাছে পরাজিত হয়ে শপথ নিয়েছিল প্রতিশোধ নেবার । আর সেজন্যে রানার জীবনে ফিরে আসে ‘সেই উ সেন’ বইয়ে, এবার পৃথিবীর অন্যতম প্রাচীন গুপ্তসংগঠন ইউনিয়ন কর্সের প্রধান ‘কাপু’ হিসেবে । একের পর এক আঘাতে পর্যুদুস্ত রানা শেষ পর্যন্ত বাধ্য হয় স্বভাববিরোধী এক সিদ্ধান্ত নিতে- ঠান্ডা মাথায় খুন করবে উ সেনকে । মিশন সফল হলেও উ সেনের প্রেতাত্মা পিছু ছাড়েনি ওর, তার প্রমাণ আমরা পাই তৃতীয় আরেক কাহিনিতে । সব মিলিয়ে রানার জীবনে চরম এক অভিশাপ ছিল উ সেন, সেই সঙ্গে সিরিজের সফলতম ভিলেনদের একজন ।

No photos have been uploaded yet.

Books with উ সেন

সেই উ সেন (Masud Rana, #72,73)

by
4.43 avg rating — 242 ratings — published 1979
add/edit characters
Rate this book
Clear rating
রক্তের রঙ (Masud Rana , #29...

by
3.93 avg rating — 131 ratings — published 1973
add/edit characters
Rate this book
Clear rating
আবার উ সেন (Masud Rana, #15...

by
3.71 avg rating — 109 ratings — published 1989
add/edit characters
Rate this book
Clear rating