❝সবচেয়ে বিস্ময়কর সত্যটি হলো এই জ্ঞান যে— পৃথিবীতে জীবন গঠনকারী পরমাণুগুলো, যেসব পরমাণু দিয়ে মানবদেহ তৈরি, এরা আসলে এসেছে সেইসব নক্ষত্রের অন্তর থেকে যেখানে প্রচণ্ড তাপ ও চাপে হালকা মৌল রূপ নিয়েছিল ভারী মৌলে। ভারী ভরের নক্ষত্রগুলো শেষ বয়সে অস্থির হয়ে ভেঙে পড়ে। বিস্ফোরিত হয়। আর ছড়িয়ে দেয় নিজেদের সমৃদ্ধ উপাদান—কার্বন, নাইট্রোজেন, জীবনের সব মৌলিক উপকরণ গোটা গ্যালাক্সি জুড়ে। এই উপাদানগুলোই গ্যাসের মেঘে মিশে, ঘনীভূত হয়ে জন্ম দেয় পরবর্তী প্রজন্মের সৌরজগতের, গ্রহ-নক্ষত্রের, আর সেই গ্রহগুলোত...
Published on July 17, 2026 05:20