লেখালেখি # কড়চা ০৫

'আলো-অন্ধকারে যাই' আমার পঁচিশতম লেখা। উপন্যাসটি লেখার সময় আমি বর্তমান সময়টাকে ধরতে চেয়েছি। একটা মানুষের জীবনের পুরো সময়টাকে তুলে আনার চেয়ে এখানে আমার মনোযোগ ছিল তার জীবনের অল্প কিছু মুহূর্ত তুলে আনায়। কাজটায় সফল হয়েছি কিনা জানি না।

চরিত্রগুলো সব চেনা। একজন তো আমাকে জিজ্ঞেস করেই বসলেন চরিত্রগুলোর ঘটনার সাথে আমার নিজের কোনো ঘটনার মিল আছে কিনা? সবিনয়ে জানালাম মিল নেই। কিন্তু আমার সাথে মিল না থাকলেও এরকম ঘটনা যে ঘটে চলেছে, দ্বিধা-দ্বন্ধের দোলাচল আর অভিমান যে কতো বিভ্রান্তির সৃষ্টি করছে তা অস্বীকার করার উপায় নেই।

পাঠকদের কাছে উপন্যাসটি ভালো লাগছে জেনে কিছুটা স্বস্তি পেয়েছি। আমার লেখার সবচেয়ে বড় সমালোচক আমার স্ত্রী এই প্রথম আমার লেখার প্রথম পাঠক হওয়ার সুযোগ পায়নি। সে এই লেখা পড়ে কী বলবে কে জানে?

এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আবার নতুন কিছু লিখবো। সবাইকে ধন্যবাদ।
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2026 04:21
No comments have been added yet.