আজকে নাহয় ঘর থেকে আর নাই বেরোলাম
এই মেঘের সিঁড়ি, আজকে নাহয় নাই পেরোলাম
কি এসে যায় তাতে
এই উদভ্রান্ত সৌর-জগতে
সূর্য তো প্রতিদিনই দেয় দেখা
আজকে নাহয় রৌদ্র স্পর্শ নাই করলাম
কালকে করে নেবো।
রাতের বেলায়,
চন্দ্রকন্যা পুকুর জলে ভেজালে শরীর
আজকে নাহয় পুকুর পাড়ে নাই বোসলাম
কালকে বোসে নেবো
আজকে নাহয় আগের মতো, স্বভাবগত
নাই বাচলাম
কি এসে যায় তাতে,
চন্দ্রকন্যা পুকুর জলে
প্রতি রাতেই কি নামে!
তবে কালকে থেকে আবার হবে শুরু।
আজ যদিওবা আমি কুয়াশায় ঘেরা আছি
চুপচাপ বসে আছি
আনমনে – নির্জনে – এই অন্ধকারে
কি এসে যায় তাতে
আজকে নাহয় হারিয়েই যাই কল্পনাতে
মনে মনে নিজেরি ভেতরে
তবু, বেচে থাকার জন্য কালকে থেকে
প্রতিদিন
একটি একটি করে, নতুন নতুন
অবলম্বন খুজে নেবো
আজকে রাত নাহয় পাড় করে দেবো
তোমার কথা ভেবেই
কালকে রাতেরটা কালকে দেখে নেবো।
Published on April 07, 2024 03:34