রিফাত সানজিদা > Recent Status Updates

Showing 1-30 of 690
রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 97 of 256 of ধুলোমাটি
ননী ভৌমিকের রাশিয়ান অনুবাদের ভাষায় বলি— 'তোফা বই, পালে-পার্বণে পড়ার মতো বই!'
May 31, 2026 05:37AM Add a comment
ধুলোমাটি

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 117 of 352 of বেহড় বাগী বন্দুক
একটি অসার অথচ অতি-উদযাপিত উপন্যাস! কোথা হইতে এর আরম্ভ আর কোথায় ইহার সমাপ্তি—পাঠক হিসেবে তাহার কোনো কূল-কিনারা আমি করিয়া উঠিতে পারিতেছি না।
May 23, 2026 11:05PM Add a comment
বেহড় বাগী বন্দুক

রিফাত সানজিদা
রিফাত সানজিদা added a status update
আমার পড়া শংকরের প্রথম বই 'এক ব্যাগ শংকর,' সম্ভবত কিন্ডারগার্টেনে৷ 'খারাপ লোকের খপ্পরে' পড়ে জেনেছিলাম বলিভিয়ার রাজধানী লা-পাজ আর 'কাকলির দাদু' পড়ে বড়মামার কাছে আবদার করেছিলাম জার্মানিতে গেলে কাকলির মতো আমার জন্যেও যেন ছোট্ট একটা টেডি আনা হয়।

এরপর পড়া ত্রয়ী; জন-অরণ্য, আশা-আকাঙ্ক্ষা আর সীমাবদ্ধ।
একদিন হঠাৎ৷ সুবর্ণ সুযোগ। এবিসিডি। এপার বাংলা ওপার বাংলা। সোনার সংসার৷ চৌরঙ্গী...

সবশেষ পড়েছি 'রসবতী'।

বিদায় প্রিয় শংকর!
Feb 20, 2026 05:40PM Add a comment

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is finished with জগৎ কুটির
জগৎ কুটির, জগৎ বিখ্যাত জিনিয়াসের জীবনালেখ্য৷ তাতে না পেলাম নোবেলবিজয়ী অর্থনীতিবিদের ব্যক্তিগত জীবনের না জানা খুঁটিনাটি, না পেশাগত জীবনের সম্পূর্ণ স্মৃতিচারণ৷
তবুও পড়তে নেহায়েত খারাপ লাগছিল না, কিন্তু হঠাৎই এমন দড়াম করে শেষ হয়ে গেল যে মুদ্রণপ্রমাদের আশংকায় বার তিনেক উল্টেপাল্টে দেখলাম। নাহ, আসলেই এব্রাপ্ট এন্ডিং। অইত্যন্ত হতাশ হলুম। ইত্না মেহেংগা কিতাব, লেকিন পারনেকে বাদ থোড়াসাভি সকুন নেহি আয়া!
Feb 08, 2026 07:49PM 1 comment
জগৎ কুটির

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 113 of 304 of রোদের ঘ্রাণ আর বাতাসের রং: ফেলে আসা শহর ঢাকায় দিনযাপন
পড়ছি জাহাঙ্গীর মোহাম্মদ আরিফের সদ্য প্রকাশিত প্রথম পুস্তক। এই বয়োজ্যেষ্ঠ ব্লগারের আত্মজৈবনিক স্মৃতিচারণের কাল আমার জন্মের বেশ ক'বছর আগের সময়ের হলেও দশক একই বলে নস্টালজিয়ার টিউনিং মেলে। জীবনটা তখন ছিল ছেঁড়া ঘুড়ি আর রোদেলা বিকেলের।
'স্মৃতিপিপীলিকা তাই পুঞ্জিত করে, আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা!

পাঠ সমাপনীতে নির্বাচনী অস্থিতিশীল ছুটির ফাঁকে, টানটান উত্তেজনা আর হতাশার বিরতিতে সবিস্তারে রিভিউ লেখার ইচ্ছে রাখি।🙂
Feb 07, 2026 08:31PM 1 comment
রোদের ঘ্রাণ আর বাতাসের রং: ফেলে আসা শহর ঢাকায় দিনযাপন

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is reading কিনাবালুর গান
সমুদ্র এক ধূসর সিন্দুক তানজিনা হোসেনের পড়া প্রথম বই, সম্ভবত। এরপর ফুসিয়া হাউজ পড়ে খুব ভাল্লাগেছিল। কিনাবালু অইত্যন্ত হতাশ করেছে। বড্ড কাঁচা জিনিস, একবসায় লিখে ছেপে ফেলা টাইপ।
Mar 15, 2025 06:39PM Add a comment
কিনাবালুর গান

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 145 of 150 of হেম-বেহাগের মহারাজা
অত্যন্ত উচ্চাশা নিয়ে পড়তে শুরু করেছিলাম। কী পরিমাণ হতাশ, উয়ো বাত পুছো মাত!
উপন্যাসের নামে অশ্বডিম্ব হইয়াছে, ১/৫।
Mar 12, 2025 09:21PM Add a comment
হেম-বেহাগের মহারাজা

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 376 of 448 of শঙ্খগহন সলপকাল
ইমতিয়ার শামিমের অনেকগুলো বই পড়া আবার অনেকগুলো পড়াও বাকি৷ এটা অবশ্য সদ্য প্রকাশিত, ফেব্রুয়ারিতে৷ পড়তে বেশ লাগছে, কিন্তু কলেবরে আরেকটু সীমিত রাখলেই পারতেন। দীর্ঘ উপন্যাসে যে গাঁথনি বা বুনন পাঠককে আটকে রাখে পরের পাতায় যেতে, সে বাঁধনের কিঞ্চিৎ অভাব অনুভব করিতেছি, মাঝেসাঝে৷ জমিদার ব্যানার্জিবাড়ির বিধবা পুত্রবধূ মিত্রা স্যানালের ঘোড়া চালাতে শেখার শখ এবং তদসংক্রান্ত পাঁচালি যেমন ঈষৎ শর্টে সারা যেতো, চাইলেই৷
Mar 12, 2025 09:19PM Add a comment
শঙ্খগহন সলপকাল

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 271 of 543 of বাজার সফর সমগ্র
আজিজের বাতিঘরে প্রথম পদার্পণ.. শাহবাগে যাওয়া হয় না খুব একটা। বেসিক্যালি জুনিয়র একজনের জন্য গিফট কিনতে গেসিলাম। বাকিটা ইতিহাস!
Aug 29, 2022 09:53PM Add a comment
বাজার সফর সমগ্র

রিফাত সানজিদা
রিফাত সানজিদা is on page 32 of 64 of ছোট্ট একটা স্কুল
ছোট্ট একটা কিউট বই, তোত্তো-চানের মতো! 😊
Feb 21, 2022 07:22AM Add a comment
ছোট্ট একটা স্কুল

রিফাত সানজিদা
রিফাত সানজিদা added a status update
চেনা বই সব...

117663659_10217749984877057_6801289683604029115_o
Aug 24, 2020 11:08AM Add a comment

রিফাত সানজিদা
রিফাত সানজিদা added a status update
পড়ে বেশ হতাশ!

89254392_10216415714121122_1576042509874757632_o
Jun 17, 2020 05:18PM 1 comment

« previous 1 3 4 5 6 7 8 9 22 23
Follow রিফাত সানজিদা's updates via RSS