সপ্তশ সপ্তশ discussion


4 views
কেমন বই সপ্তশ?

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

কিশোর ইমন থ্রিলার বইগুলোতে গোয়েন্দা জাতীয় কোন চরিত্র মাথা খাটায়। মজা লুটে পাঠক। মাথা খাটাতে খাটাতে গোয়েন্দার 'তেল' বেরিয়ে যায়, মজা লুটে পাঠক। মাথা খাটানোর এক পর্যায়ে গোয়েন্দাবাবু একেবারে নেতিয়ে পড়ে, মজা লুটে পাঠক।

সপ্তশ এমন একটা বই, যেখানে গোয়েন্দা বাবুর সাথে আপনি, পাঠক, আপনিও মাথা খাটাতে পারবেন। আমি তো এই বই পড়েছি কলম আর কাগজ হাতে নিয়ে।

আরে ধাঁধা ফেলে পড়া যায় নাকি?
পরে দেখি, ধাঁধার সমাধান করে রহস্যের সমাধান করা গেল না একদম! রহস্য দেখি আরও পেঁচাইন্যা।

পেঁচাইন্যা এই রহস্যের ফিতা খুলতে খুলতে একটা পর্যায়ে আমি নিশ্চিত হয়ে গেলাম এই ব্যাটার প্ল্যান দেখি মাস্টারমাইন্ড!!! (উপন্যাসের এক চরিত্রের কথা বলছি)।

পরে দেখি, ধুশ শালা! প্ল্যান সে ব্যাটার ছিল না।


কোনদিক দিয়ে কোনদিকে যে নিয়ে গেল এই বইটা, আমি ঠিক বলতে পারব না।

তবে, অসাধারণ লেগেছে।


Sharmeen আমার কাছে এক কথায় " অসাধারণ " লেগেছে বইটা ।


back to top