সিডনি শেরিডান

মাসুদ রানার স্পাই-জীবনের সর্বপ্রথম জাতশত্রু যদি কেউ হয়ে থাকে, সে সিডনি শেরিডান । এসপিওনাজ জগতে তরুণ রানার পদার্পণের পর-পরই সংঘাত বাধে মিলিওনেয়ার স্মাগলার ও ডাবল এজেন্ট লোকটির সঙ্গে । তাঁকে ধরতে গিয়ে রানা উল্টো নিজেই জড়িয়ে যায় জালে, ক্ষতি হয়ে যায় তৎকালীন পাকিস্থান কাউন্টার ইন্টেলিজেন্সের স্পাই নেটওয়ার্কের । শাস্তি হিসেবে চার বছরের জন্য রানাকে পাঠিয়ে দেয়া হয় দ্বীপান্তরে ...আফ্রিকার পূর্ব উপকূলে এক ছবির মত সুন্দর দ্বীপে । সেখানে রানা ঘটনাচক্রে জড়িয়ে যায় গুপ্তধন-শিকারের এক রুদ্ধশ্বাস অভিযানে, আর সেই সূত্র ধরে আবারও মুখোমুখি হয় শেরিডানের । জন্ম নেয় অবিস্মরণীয় এক কাহিনী, অনেকের মতে যা সিরিজের সেরা বই । নিষ্ঠুর, ধূর্ত সিডনি শেরিডান তাই রানার আরেক দুর্ধর্ষ প্রতিপক্ষ হিসেবে ঠাই করে নিয়েছে পাঠক হৃদয়ে ।

Books with সিডনি শেরিডান

আই লাভ ইউ, ম্যান: তিনখণ্ড এ...

by
4.37 avg rating — 501 ratings — published 1980
add/edit characters
Rate this book
Clear rating