Jump to ratings and reviews
Rate this book

Artemis Fowl #3

The Eternity Code

Rate this book
Thirteen-year-old criminal mastermind Artemis Fowl has constructed a supercomputer from stolen fairy technology. In the wrong hands it could be fatal for humans and fairies alike. But no need to worry, Artemis has a brilliant plan. He's not going to use the computer; he's just going to show it to a ruthless American businessman with Mafia connections. His bodyguard, Butler, will be with him. What could possibly go wrong...?

329 pages, Paperback

First published April 27, 2003

Loading...
Loading...

About the author

Eoin Colfer

130 books12k followers
Eoin Colfer (pronounced Owen) was born in Wexford on the South-East coast of Ireland in 1965, where he and his four brothers were brought up by his father and mother, who were both educators.

He received his degree from Dublin University and began teaching primary school in Wexford. He has lived and worked all over the world, including Saudi Arabia, Tunisia and Italy. After the publication of the Artemis Fowl novels, Eoin retired from teaching and now writes full time. He lives in Ireland with his wife and two children.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
52,060 (36%)
4 stars
54,640 (38%)
3 stars
29,246 (20%)
2 stars
4,901 (3%)
1 star
1,839 (1%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Farzana Raisa.
546 reviews278 followers
January 24, 2021
ওহ! আর্টেমিস!❤️❤️

এই জিনিয়াস কেবল মুগ্ধই করে যাচ্ছে একের পর এক ধামাকা দিয়ে। এই যেমন পর পর দুইটা অভিযান করে সে ঠিক করলো ভালো হয়ে যাবে, তবে... হ্যা। একটা তবে, কিন্তু, যদি থাকবেই থাকবে 😂 শেষ একটা দাঁও মারবে, এরপর সুবোধ লক্ষ্মী ছেলেটি হয়ে জীবন কাটিয়ে দিবে। এখানেই লাগে ঝামেলাটা। অবশ্য ক্রিমিনাল এই মাস্টারমাইন্ড আর গেঞ্জাম-এই দুটোকে একে অন্যের প্রতিশব্দই বলা চলে। সেই সূত্র ধরে লাগলো এক ক্যাচাল। নৃশংস ব্যবসায়ী জন স্পাইরো বোকা বানালো ওদের। মানে বাটলার আর আর্টেমিসকে। প্রস্তুত ছিল না আর্টেমিস, গোলাগুলিতে গুরুতরের চেয়েও গুরুতর আহত হলো বাটলার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রিয় বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে আর্টেমিস টের পেল শেষ দাঁও মারতে যেয়ে কি ভুলটাই না করেছে সে। এখন উপায়?
আর্টেমিসের কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রযুক্তিটার মাধ্যমে দুষ্টু জন স্পাইরো সহজেই খুঁজে পাবে দ্য পিপল কে। তার মানে ওরাও এখন হুমকির মুখোমুখি। তিতলি কি পারবে থুক্কু আর্টেমিস কি পারবে বিপদ থেকে উদ্ধার পেতে?-এরকম ডাম্ব কোয়েশ্চেন করে কোন লাভ নেই। এইটা স্পয়লারও না 😂 প্রজেক্ট ফেল করলে নিশ্চয়ই আর্টেমিস ৪,৫,৬,৭,৮ নাম্বার সিরিজগুলার অস্তিত্ব থাকতো না 😛 যাকগা! অন্য সময় তো বাটলার ছায়া হয়ে ওর পাশে পাশে থাকে কিন্তু এবারে তো বাটলারও.. বিপদের মোকাবেলা কিভাবে করে আর্টেমিস সেটাই প্রচন্ড রকমের উপভোগ্যের বিষয়।

হলি, ফোয়েলি, মালচ আর আর্টেমিসদের আরেকটা দুর্ধর্ষ অভিযান। ❤️
Profile Image for Rehan Farhad.
272 reviews16 followers
September 25, 2024
সিরিজের এই পর্যায়ে এসে কাহিনি সিরিয়াস হতে শুরু করেছে। এখানে আর্টেমিসের চরিত্র আগের থেকে পরিণত। বাটলারের সাথে তার বন্ডিং এই বইয়ে সবচেয়ে ভালমতো বোঝা যায়। বামন মালচের সাথে এক গুন্ডার কথোপকথনটা শুনে হেসে ফেলেছি।
মালচ- তোর নাম স্লিপারস?
গুন্ডা- আমি স্লিপারস না, লোফারস।
মালচ- ঠিক আছে, ঠিক আছে। যে জুতাই হোস না কেন, তোর হাতে এত ট্যাট্টু আঁকসোস কেন?
গুন্ডা- বড়সড় কাজ করতে পারলে আঁকাই।
মালচ- তাইলে একটা বিলাইরে গাছ থেইকা নামাইলেও ট্যাঁটু আঁকাবি?
গুন্ডা- চুপ শালা।
Profile Image for Imran.
136 reviews7 followers
September 3, 2021
হলি আর আর্টিমিসের অভিজান বেশ উপভোগ করেছি।❤️
Profile Image for Md. Abdullah  Hasib.
54 reviews
September 27, 2026
১৩ বছর বয়সে ক্রিমিনাল মাস্টারমাইন্ড বনে যাওয়া আর্টেমিস ফাউল ভাবলো এবার শেষ। এই শেষ বার কাজটা করে সব বন্ধ করে দিবে। কিন্তু ভুল করে বসলো ফাউল জুনিয়র। তার খেসারত দিতে হচ্ছে বাটলারকে।

অনেক বছর পর ফিরে আসলাম ফাউল জুনিয়র আর হলি শর্টের জগতে। সাধাসিধে ভাবে গল্প এগিয়ে গেলেও সময়টা ভালো কেটেছে।
মালচ, বাটলার, হলি শর্ট, আর্টেমিস ফাউল, ফেয়ারি প্রযুক্তি সব মিলিয়ে ভোজন ভালো হয়েছে।

শেষটা খুব নাটুকে। এটাই হয়ত আর্টেমিস ফাউলের সিগনেচার।

বইয়ের প্রোডাকশন ভালো। তবে অনেক অনেক বছর আগে যখন আদী প্রকাশন থেকে প্রথম দুইটা বই আসছিলো তাদের প্রচ্ছদ আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাদের প্রোডাকশন আরো ভালো ছিল এখনকার থেকে। সাথে বইয়ের মকাপ দুর্দান্ত। ফেয়ারি সিম্বল পৃষ্ঠায় দেয়া ছিল কিছু। এগুলো বইয়ের সৌন্দর্য বাড়িয়েছিল। এটা মনে হয়েছে আমার কাছে। এই ছোট ছোট জিনিসপত্র ছাড়া সময়টা ভালো কেটেছে আর্টেমিস ফাউলের সাথে।
Profile Image for Kawsar Mollah.
141 reviews8 followers
December 21, 2020
প্রতিটা বই শেষ হওয়ার সাথে সাথে সিরিজটা জমে উঠতেছে। এখন পর্যন্ত কোন চরিত্রকে হারাই নি । তবে মনে হচ্ছে সামনে দ্রুতই কোন চরিত্রকে হারিয়ে ফেলবো।এই সিরিজটার ক্যারেক্টার ডেভোলাপমেন্ট অনেক জোশ।

অনুবাদ বরাবরের মতো বেশ ভালো ছিল । পড়তে গিয়ে কোন জড়তা কাজ করে নি।
Profile Image for Raihan Sayed.
28 reviews1 follower
April 9, 2022
এখনো পর্যন্ত পড়া সবচেয়ে সুন্দর আর্টেমিস সিরিজের বই! আর্টেমিস,ক্যাপ্টেন হলি,জুলিয়েট,মালাচ আর বাটলার কে নতুন ভাবে দেখা! সেই সাথে ফেয়ালি ত আছেই😁
অবশ্য পাঠ্য। ফুয়াদ ভাইয়ার অনুবাদ নিয়ে নতুন করে কিছু বলার নাই। দুর্দান্ত🖤
Profile Image for Abul Hossain Moon.
374 reviews
July 13, 2026
কেন জানি অনুবাদটা ওত ভালো হয় নি। ফুয়াদ ভাইয়ের অনুবাদ এর মান ক্রমশ পড়তির দিকে। বইটার মূল কাহিনী এমনিতে ভালো ও টানটান উত্তেজনায় ভরা।
Displaying 1 - 7 of 7 reviews