জানালার ওপাশে-বুক রিভিউ সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি, নীল চুড়ির সেই ছোট্ট আপুকে যিনি বইটি আনন্দের সাথে ধার দিয়েছেন ভুল ছিল-পড়ার অনুক্রমে। ২০১৫ সালে লেখা বই আগে পড়েছি-তারপরে ধরলাম ২০১৩ এর বই। ফলে যথারীতি তা মানে আর অভিজ্ঞতায় অবনতির স্বীকার। লেখা প্রসঙ্গে-রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা ধরে রাখতে যেয়ে তারা ধরেই নিয়েছেন-টুস করে কাউকে মেরে না ফেললে, মাঝে মাঝে দুই একটা তীব্র প্রেমের ঝলক না দিলে বোধ হয় ছোট গল্পের সংকলন হয় না। তবে ভাগ্য ভালো লেখকের আশে পাশে কিছু মননশীল মানুষ আছেন। সময় সময়ে লেখক এখন অনেক পরিশীলিত। আজকাল লেখকেরা সব আত্মপ্রচারে নিয়োজিত। একজন আরেকজনের বই পড়েন কিনা-জানিনা। পড়লেও সমালোচনা করতে ভয় পান। তাই সমালোচনার দায়িত্ব পাঠকের। লেখকের আরো বই হাতে আছে। আপাতত লেখকের জনপ্রিয়তায় অভিভূত।
Sadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015.[4] Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.
সাদাত সাহেবের প্রতি 'গরীবের হুমায়ূন আহমেদ' বলে এক ধরণের তাচ্ছিল্যের ভাব নিয়ে আমরা অনেকেই চলি। চলাটা একদম ফেলে দেওয়া যায় না আবার ধরে রাখাটাও ঠিক না। 'জানালার ওপাশে' বইটা পড়বার সময় ভেতরে এই ভাবটা আসেনি যে আহমেদীও কোন লেখা পড়ছি। তবে এটা মনে হয়েছে ঠিক যে বইয়ে ঠিক ছয়টি গল্প স্থান পায়নি যা আসলে পাবার কথা ছিল। মানে গল্পগুলো একই মানের হয় নি। বোধ, জানালার ওপাশে বা সাইকেল গল্পগুলোর সাথে সে এবং পুঁটিমাছ গল্পগুলো খুব বেমানান। এমন না যে প্রেমের গল্প হালকাই হয় বা আপাতচোখে গুরুগম্ভীর ব্যাপারগুলোর সাথে প্রেমের মতো বিষয়টি মিলমিশ হচ্ছে না। সমস্যা হয়েছে লেখার ধরণে। মনে হচ্ছে কিছু গল্প লেখক লিখেছেন তার লেখালেখির যাত্রার হাতেখড়ির সময়ে আর কিছু ধীরে ধীরে অতিক্রম করে এসেছে শব্দের-ভাবনার বন্ধুর পথ। তাই বলছিলাম আর কি।
এ বই খানা লেখকের শুরুর দিকের লেখা। পাতলা বই। ছোটগল্প। ছোট ছোট সব কান্ড কিন্তু তাদের বীজ গভীরে। তাদের প্রসার আরো বিস্তৃত। গল্পগুলো সব অদ্ভুত। সব কটা গল্পজুড়ে অভিমান । কখন অভিমানকে টপকে গেছে মান আর কখন অভিমানই জিতেছে। শেষের গল্পটাই , সব কিছু ছাড়িয়ে গেছে।
যেহেতু শুরুর দিকের লেখা, বোঝাই যাচ্ছে বেশ কিছুটা পালিশের দরকার ছিল । ভবিষ্যতে বাকিগুলো পড়ার ইচ্ছা রইলো।
উনার অনেক নাম শুনেছি। বর্তমানে নতুন যারা লিখছেন তাদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা। এই বইয়ের প্রথম গল্পটা বেশ ভালো লেগেছে। বাকিগুলোর এক দুইটা মোটামুটি চলনসই টাইপ ভালো লেগেছে। হয়তো প্রথম বই (খুব সম্ভবত) বলেই।
একদমই পোশায়নি। প্রথম গল্পটা মোটামুটি ভালো। বাকিগুলো একটাও তেমন ভালো লাগেনি। বিশেষত "পুটিমাছ" গল্পে বিরক্ত হয়েছি এটা দেখে যে, ফাইনাল প্রফ দেওয়া একটা মেয়ের বয়স ১৭ কি করে হয়!!!
অর্ধডজন ছোটগল্প নিয়ে এই বই। সময়কালের হিসেবে সাদাত হোসাইনের প্রথম দিকের লেখা বলা যায়। আমার ধারণা কালক্রমে লেখকের লেখার হাত ভালো হয়েছে – সে হিসেবে এই গল্পগুলো টেনেটুনে পাশ বড়জোর। পড়তে গিয়ে তেমন নতুনত্ব পাইনি।
ছোটগল্পের স্বল্প পরিসরে কাহিনীকে বেঁধে ফেলার প্রয়াস স্পষ্ট ছিলো এই বইয়ের গল্পগুলোতে, কিন্তু গল্পের গভীরতা হারিয়ে গিয়েছে সেটি করতে গিয়ে। আরেকটু উচ্চাশা নিয়ে বইটি ধরেছিলাম সত্যি বলতে। সোবহান সাহেব মারা গেলেন এবং বোধ গল্পদুটো সেই হিসেবে কিছুটা এগিয়ে। বাকিগুলো পড়তে গিয়ে ম্যাড়মেড়ে অনুভূতি হয়েছে। লেখকের আসল মুন্সিয়ানা বোধহয় উপন্যাসেই। সাদাত হোসাইনও বোধ হয় জেনে গেছেন সেটি ইতিমধ্যেই।
এই দুই মলাটের ভেতর সবচেয়ে ভালো লেগেছে আমার লেখকের লেখা ভূমিকা। অল্প কথায়, কয়েক লাইনে খুব সাবলীল কিছু কথা লেখা হয়েছে।
বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের লেখা গল্পগ্রন্থ "জানালার ওপাশে"। ৬ টি ছোট গল্প আছে সব গুলোয় অসাধারণ, আমার কাছে সব চেয়ে ভালো লেগেছে এ দুইটা- *সোবহান সাহেব মারা গেলেন *বোধ
জানালার ওপাশে - সাদাত হোসাইন . এটি মূলত গল্পগ্রন্থ। ছয়টা গল্প আছে এতে। . জানালার ওপাশে - এই গল্পটা খুব ভালো লাগেনি। . পুঁটিমাছ - এই গল্পটা বেশ। মজা পেয়েছি। . সাইকেল - এইটা ভালো। দুঃখ দুঃখ। ছুঁয়ে যায়। . সোবহান সাহেব মারা গেলেন - এই গল্পটাও বেশ ভালো। লেখক অপ্রিয় একটা সত্য তুলে এনেছেন। . সে- এই গল্পটা মোটামুটি। . বোধ- এইটা বেশ ভালো। যদিও প্রেডিক্টেবল, তারপরও দারুণ গল্প। সাবলীল ও সুন্দর। . ছোট্ট একটা বই। একবসাতেই শেষ করা যায়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। তার লেখার হাত দুর্দান্ত! সাবলীল, সহজ আর অদ্ভুত সুন্দর। প্রতিটা লাইনে কি সুন্দর মুগ্ধতা ছড়ানো। আমাদের চারপাশের চেনাপরিচিত কথাগুলোকে তিনি সুন্দর করে তুলে ধরেন। 'আরশিনগর' আমার পড়া অন্যতম সেরা উপন্যাস। মানবজনম পড়বো খুব শিগগিরই। জানালার ওপাশে বাচ্চা একটা বই। কারও পড়া না থাকলে পড়তে পারেন। . হ্যাপি রিডিং।
জানালার ওপাশে-বুক মিভিউ সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি, নীল চুড়ির সেই ছোট্ট আপুকে যিনি বইটি আনন্দের সাথে ধার দিয়েছেন ভুল ছিল-পড়ার অনুক্রমে। ২০১৫ সালে লেখা বই আগে পড়েছি-তারপরে ধরলাম ২০১৩ এর বই। ফলে যথারীতি তা মানে আর অভিজ্ঞতায় অবনতির স্বীকার। লেখা প্রসঙ্গে-রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা ধরে রাখতে যেয়ে তারা ধরেই নিয়েছেন-টুস করে কাউকে মেরে না ফেললে, মাঝে মাঝে দুই একটা তীব্র প্রেমের ঝলক না দিলে বোধ হয় ছোট গল্পের সংকলন হয় না। তবে ভাগ্য ভালো লেখকের আশে পাশে কিছু মননশীল মানুষ আছেন। সময় সময়ে লেখক এখন অনেক পরিশীলিত। আজকাল লেখকেরা সব আত্মপ্রচারে নিয়োজিত। একজন আরেকজনের বই পড়েন কিনা-জানিনা। পড়লেও সমালোচনা করতে ভয় পান। তাই সমালোচনার দায়িত্ব পাঠকের। লেখকের আরো বই হাতে আছে। আপাতত লেখকের জনপ্রিয়তায় অভিভূত।
Sadat Hossain এর প্রথম কোন বই পড়লাম। বইটা ছোটগল্প নিয়ে। মোট ৬টা ছোটগল্প আছে বইটাতে।
শেষের 'বোধ' গল্পটা বেশি ভাল লাগছে। প্রেম শুধু মানুষের প্রতি না, পশুর প্রতিও যে থাকতে পারে, তা এখানে উঠে আসছে। 'সে' অসাধারণ প্রেমের গল্প। 'পুঁটিমাছ' অনেক মিষ্টি প্রেমের গল্প। 'জানালার ওপাশে' গল্পটা অবশ্য আমার বোধগম্য হয় নাই, লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন... বুঝতে পারি নাই। 'সাইকেল' আমাকে শেখায় কিভাবে ত্যাগ করতে হয়। 'সোবহান সাহেব মারা গেলেন' আমায় মনে করিয়ে দেয়, দুইদিনের দুনিয়ায় আসছি আমরা সব্বাই, অথচ কি কাড়াকাড়ি অর্থ-বিত্ত-সম্পত্তি নিয়ে! ...
ছোট গল্পের রিভিউ লেখাটা বেশ কঠিন ব্যাপার। লিখতে গেলে স্পয়লার চলে আসে। জানালার ওপাশে লেখকের প্রথম বই হিসেবে বেশ ভাল বলা যায়। বর্ণনা ভঙ্গির কথাও বিশেষভাবে উল্লেখ করতে হয়। বইটিতে মোট ছয়টি গল্প রয়েছে। গল্পগুলো হচ্ছে- জানালার ওপাশে, সাইকেল, পুঁটিমাছ, সোবহান সাহেব মারা গেছেন, সে, বোধ। এর মধ্যে পুঁটিমাছ আর সে গল্প দুটো রোম্যান্টিক জনরার। বাকীগুলো সমকালীন। ছোট্ট বই। এক বসাতেই পড়ে ফেলা যাবে।
লেখকের লেখা পড়লাম এই প্রথম। বেশ কিছু ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এই বইটি। ভদ্রলোকের লেখার হাত চমৎকার। বিশেষ করে জানালার ওপাশে আর শেষ গল্পটি দারুন লেগেছে।