What do you think?
Rate this book


136 pages, Paperback
First published January 1, 1864
১ম অধ্যায়ের ব্যাপারে বলা যায় আন্ডারগ্রাউন্ড ম্যান নিজের অস্তিত্ব আর চিন্তা-ভাবনার একটা ধারণা দিয়েছেন- যা পড়ার পরে একজন সাধারণ পাঠক হিসেবে জ্বলে-পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হি হি হা হা হু হু..................
"আমার বাতিক আছে অল্পেই মেজাজ খারাপ করার। সন্দেহপ্রবণতায় ভুগি। কুঁজো কিংবা বামন দেখলে রাগ হয়। কিন্তু বিশ্বাস করুন এমনও সময় আসে, যখন মনে হয় কেউ যদি আমার গালে কষে চড় লাগাত, বেশ মজা পেতাম।"
"এটা অবিসংবাদিত সত্য যে মানুষ পথ তৈরি করতে চায়, সৃষ্টি করতে চায়। কিন্তু ধংস আর গোলযোগের প্রতিও তার অমন উগ্র অন্ধ প্রেম জন্মায় কেন, বলুন? আমার মতে, এর কারণ, মানুষের একটা সহজাত আশঙ্কা হচ্ছে সে লক্ষ্য অর্জন করতে পারবে না এবং কল্পনায় যে প্রকাণ্ড সৌধ নির্মাণে হাত দিয়েছে তা শেষ করতে ব্যর্থ হবে। কে জানে, হয়তো সে শুধু দূর থেকে ওই প্রাসাদ দেখেই খুশি থাকতে চায়, সেখানে গিয়ে ভালোবেসে বাস করতে চায় না।"
আর দ্বিতীয় অধ্যায়ে উঠে এসেছে লোকটি কিভাবে সবকিছুকে দেখে অর্থাৎ দৃষ্টিভঙ্গি। আরও বর্ণিত আছে জীবন সম্পর্কে তার ধ্যানধারণা কিংবা দর্শন, যেটা অবশ্যই প্রশংসার যোগ্য।
"মানুষ নিজেই তার সমস্যা খুঁচিয়ে বার করতে ভালবাসে। আনন্দের কথাটা হিসেবের মধ্যে ধরে না। দুঃখের মধ্যেও আনন্দ আছে। ধরো, ভালো পরিবারে বড় হয়েছ। ভাল বিয়ে হল। স্বামী খুব ভালবাসে। তারপর কী? সুখের তো একটা শেষ আছে। সেখানেই দুঃখের শুরু। আবার দুঃখের মধ্যে কি সুখ নেই? নিশ্চয় আছে।"
। এটা শেষ করলে ১ কিংবা ২ তারা দিতাম! রসকষ বিহীন ট্রান্সলেশন! বাজে লেগেছে।"এই রচনার মধ্যে এমন একটি কথাও নেই যা আমি সত্যি সত্যি বিশ্বাস করি। মানে যখনই মনে হয় হয়তো বিশ্বাস করি, ঠিক একইসঙ্গে মনে হয়, আমি মুচির মতো মিথ্যে কথা বলছি।"