সাগরের মাঝে ছোট্ট দ্বীপ। বেড়ানোর চমৎকার জায়গা। দ্বীপের একমাত্র হোটেলে চাকরী নিল তিন গোয়েন্দা, সঙ্গে বান্ধবী কোরি ড্রিম। দ্বীপে পা দেয়ার সঙ্গে সঙ্গে ঘটতে শুরু করল নানা রকম অদ্ভুত ঘটনা। ভূতুড়ে কান্ড মনে হয়। মুসা আর কোরি যা-ই বলুক না কেন, কিশোর পাশাকে কোনমতে বিশ্বাস করানো গেল না যে ওসব ভূতের কারসাজি। আটকা পড়ল ওরা। ভয়ঙ্কর উন্মাদের তাড়া খেয়ে হাড়ে হাড়ে টের পেল, শিকারি পিছু নিলে কেমন লাগে শিকারের।
Adapted from "Party Summer" (Fear Street Super Chiller, #1)
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।