"ছুটি"
-রবীন্দ্রনাথ ঠাকুর
🍂ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল," মা,এখন আমার ছুটি হয়েছে মা,এখন আমি বাড়ি যাচ্ছি।"
এই লাইনটি মনে আছে?
নবম-দশম শ্রেনীর বাংলা বইয়ে "ছুটি" গল্পটা ছিলো।
এই গল্পটি আমার পড়া ছোটগল্পের মধ্যে সেরা একটি গল্প।প্রথম যখন পড়েছিলাম তখন পাঠ্য হিসেবে পড়েছিলাম,কিন্তু তাও পড়তে ভীষণ ভালো লেগেছিলো।কয়েকবার করে পড়েছিলাম।শেষ লাইনটা যতোবারই পড়তাম কি যে ভীষণ একটা কষ্ট হতো।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ টা আছে আমার কাছে,এখনো পড়ে শেষ করতে পারিনি।সেখানে "ছুটি" গল্পটা আছে।পাঠ্য হিসেবে পড়েছিলাম আর কাহিনীও মনে ছিলো বলে যখন গল্পগুচ্ছ পড়তে নেই তখন আর "ছুটি" গল্পটা পড়িনি।ভেবেছিলাম পড়বোনা।
কিন্তু কিছুদিন আগে আড়ংয়ে গিয়েছিলাম।সেখানে এই বইটা দেখে খুবই মুগ্ধ হয়েছি।ছোট্ট একটা বই,কিন্তু কি যে সুন্দর।😍বইটি ভালোলাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রতিটা পৃষ্ঠায় ই কাহিনীর সাথে মিল করে ছবি আঁকা আছে।❤বইটি উল্টেপাল্টে দেখার পর না কিনে আর আসতে মন চাচ্ছিলো না।আর সেই জন্য এই ছোট কিন্তু ভীষণ সুন্দর বইটা কিনে খুশিতে বাক-বাকুম করতে করতে বাসায় চলে এসেছিলাম।^_^