What do you think?
Rate this book


230 pages, Hardcover
Published December 1, 2014
শঙ্করের চৌরঙ্গী যাঁরা পড়েছেন, ক্যাবারে নাচ জিনিসটা তাঁদের কাছে অচেনা না। সেই ক্যাবারে নাচের সম্রাজ্ঞী এক বাঙালি নারীর আত্মজীবনী এই বইটি।
দেশভাগের পর নারায়ণগঞ্জ থেকে কলকাতায় আসা শরনার্থী পরিবারের এক কিশোরী কিভাবে হয়ে উঠলেন রাতের আলোঝলমলে কলকাতার উজ্জ্বল নক্ষত্র- এই যাত্রাটি শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অনুলেখনে চমৎকার ফুটে উঠেছে। ক্যাবারে নাচে খ্যাতি, সেখান থেকে তুমুল জনপ্রিয়তা, এরপর একসময় অনুরোধে থিয়েটার করতে গিয়ে চুক্তির ফাঁদে আটকা পড়া, এরপর আবার অভিনয় ভালোবেসে থিয়েটারেই রয়ে যাওয়া, একসময় বয়সের চাপে থিয়েটার থেকেই ছুটি নিয়ে ক্রমশ লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া- আরতি দাস তথা মিস শেফালির জীবনের গল্পগুলোতে চরিত্র হিসেবে অনেক মজাদার মানুষদের খোঁজ পাওয়া যায়। এঁদের অনেকে আবার নিজ পেশায় খ্যাতিমান, বাঙালিমাত্রই তাঁদের চেনে। ৫০ এর শেষ থেকে শুরু করে ৮০ এর মাঝামাঝি- মিস শেফালির জীবনের সবচেয়ে ঘটনাবহুল এই তিন দশকের কলকাতা আর বাঙালি সমাজের একটা বেশ আগ্রহোদ্দীপক ছবি পাওয়া যায় বইটা থেকে। ঝরঝরে ভাষায় সুলিখিত বইয়ের সাথে যুক্ত ছবিগুলোও সেই সময়ে উঁকি দিতে সাহায্য করে, আর পাঠককে মনে করিয়ে দেয় মিস শেফালি কী দুর্দান্ত লাস্যময়ী সুন্দরী ছিলেন।
বিঃদ্রঃ বইটার মুখবন্ধটা চমৎকার, শুরুতে পড়লে অবশ্য একটু বিরক্তিকর মনে হবে। তবে বইটা শেষ করবার পর আরেকবার পড়লে ব্যাপারটা আরও ভালোমতো বোঝা যায়।