একের পর এক বাধা ডিঙিয়ে চলেছে ওরা চারজন - আমেরিকান ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন, ইটালিয়ান আইনজীবী লুইগি, সিসিলির মাফিয়া চীফ বার্জিনি, আর এক তরুণ বাঙালী যোদ্ধা মেজর রাহাত খান। মেসিনীয় পৌঁছে যেমন করে হোক ক্যারিডিতে চড়বে ওরা, তারপর উড়িয়ে দেবে জাহাজটা। প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। সত্যিই কি পারবে ওরা এই অসাধ্য সাধন করতে? রাহাত খানের উপর যদি বিশ্বাস থাকে, আপনিও নিশ্চিন্ত মনে ওদের সাথে গিয়ে নিজ চোখে দেখে আসতে পারেন শেষ পর্যন্ত কি ঘটে - একটি গুলিও লাগবে না আপনার গায়ে।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।