Jump to ratings and reviews
Rate this book

লাইলী #2

লাইলী ২ ভোতনের প্রতিশোধ

Rate this book
লাইলী এখন নামকরা ব্যাঙ্কার। স্বামী-সন্তান নিয়ে সুখেই আছে সে। কিন্তু পুরনো শত্রু ভোতন আর তার দল্বল পিছু ছাড়ে নি লাইলীর।

96 pages, Paperback

First published February 1, 2014

38 people are currently reading
572 people want to read

About the author

Shahrier Khan

46 books187 followers
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। বেসিক আলী হলো বড় ছেলে। ‘আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর মালিক, বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলীর বড় ছেলে। আলী পরিবারের অন্যান্য সদস্যরা হলো বেসিকের মা মলি আলী, যিনি একজন গৃহিণী, ছোট বোন নেচার আলী, যিনি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, আর স্কুল ছাত্র ছোট ভাই ম্যাজিক আলী। এই পরিবারকে কেন্দ্র করে এই চরিত্রগুলোর জীবনের প্রতিফলনেই বেসিক আলী কার্টুন। পরিবার, প্রেম আর বন্ধুত্বের সম্পর্কের আবর্তে চলতে থাকা এ কার্টুনে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বেসিকের অফিস সহকর্মী রিয়া হক এবং ঘনিষ্ঠ ও আত্মভোলা বন্ধু হিল্লোল। শাহরিয়ার এর বই বেসিক আলী মূলত এই কার্টুনের সংকলন। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, ‘দ্বিতীয়’, ‘বোকা ভূত’, ‘কল্পশিকারী’ ইত্যাদি। তিনি বর্তমানে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পদে বহাল আছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
105 (38%)
4 stars
91 (33%)
3 stars
57 (20%)
2 stars
13 (4%)
1 star
9 (3%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Pranta Dastider.
Author 18 books326 followers
April 26, 2015
লাইলী ইজ ব্যাক। ভোতন ইজ ব্যাক টু ...

আসলে আগের বইয়ের মোটামুটি সবাই-ই ব্যাক। এই বইটার হাস্যরস আগের বইয়ের তুলনায় অনেকাংশেই কম। কিন্তু তারপরেও খারাপ লাগেনি। বাসের নাম, হোটেলের নাম, ইত্যাদি খুঁটিনাটি বিষয়ও নজর কেড়েছে। আরও আছে টুকরো টুকরো হাসি, যেমন ভোতনের বউ ছেলের দুর্দশা, ভোতনের পঙ্গু মায়ের দৌড়ানি, লাইলীর ক্যান্ডেললাইট ডিনার, ইত্যাদি ইত্যাদি। সাথে যোগ হয়েছে বাড়তি এক প্রেম কাহিনী, তাও মন্দ নয়।

যা বলছিলাম, ভোতন ইজ ব্যাক, আর এবারে বিগার অ্যান্ড বেটার। সে আগের থেকে বেশি কথা শিখেছে, আগের মতোই বদমাশ আছে, যদিও তার সাগরেদ রা আগের থেকে নিষ্প্রভ। প্রথম বইয়ের এই সেগমেন্টটাই বেশি মজার ছিল। পুরো প্রথম বইতে তাদের ক্যারেক্টার এতখানি তৈরি করে এই বইতে সেভাবে কাজে না লাগানোতে কিছুটা হতাশ হয়েছি।

যাই হোক। বই পড়ে তো মজা পেয়েইছি, কিন্তু সেই সাথে বাড়তি পেয়েছি একটা বড়সড় আভাষ, সেটা হচ্ছে পরবর্তী বই পাবার আভাষ। হে হে ... আশাকরি শীঘ্রই পরবর্তী বই হাতে পেয়ে যাবো, অপেক্ষা চলবে।

লেখক শাহারিয়ার খানকে ধন্যবাদ এই সিরিজের ধারাবাহিকতা ধরে রাখবার জন্য। দুর্দান্ত রসবোধ ভদ্রলোকের।
Profile Image for Farzana Raisa.
534 reviews246 followers
June 2, 2020
লাইলী ১ এর মতো না :3 তাও ভালোই।
Profile Image for নিটোল.
816 reviews
March 17, 2014
ভাল লাগার কারণঃ

১। ভোতনের দলবল ইজ ব্যাক ইন ফুল মোশন।

২। খুঁটিনাটি বিষয়ের প্রতি শাহরিয়ার খানের মনোযোগ দেখে আমি মুগ্ধ।

৩। বেসিক আলীও আছে।

৪। বাংলা ভাষায় কমিক তাই অনেক বেশি রিলেটেবল। আর কী লাগে!

পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Profile Image for Tariqul Ponir.
52 reviews19 followers
February 23, 2014
Best part is when Basic Ali appears for roughly 5 pages.
And finally, "আমরা আবার প্রতিশোধ নেব। V for Vendetta."
Profile Image for S. M. Hasan.
162 reviews
September 28, 2020
যদি তুলনা করতে যাই, প্রথমটার তুলনায় এটা ভালো না। প্রথমটায় হাস্যরত্মক উপাদান বেশি ছিলো, তবে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে।
Profile Image for Stoic.
19 reviews3 followers
November 9, 2025
নারী স্বাধীনতার এক অন্যতম উদাহরণ লাইলী, তার মত লাইলী প্রতি ঘরে ঘরে গড়ে উঠুক ❣️
Profile Image for নাজমুল হাসান.
241 reviews12 followers
June 15, 2016
This one was better than the previous one. Also a bit funnier. Still it has all the shortcomings of the previous one. I hope more graphic novels like this gets published in Bangla. Most of the bangla comics being released are now either Sci-fi or Thriller genre. But in my opinion the main purpose of comics is to provide us with a dose of laughter-no matter how light the reading is. Even though both the issues of Laily doesn't have re-read value, I would definitely recommend it to comics fans for its sheer power to make you laugh out loud or maybe even chuckle a little.
Profile Image for আকাশ আব্দুল্লাহ.
93 reviews34 followers
November 10, 2015
আগেরটার ধারেকাছেও মনে হয় নি। জিগাখিচুরী হয়ে গেছে। তবে নাটকীয়তা ছিলো। শেষে ছোট্ট টুইস্ট আছে একখান। তবে বই শেষে ভোতনের কথা বলার ক্ষমতা ফিরে আসা আর আবার প্রতিশোধের চেষ্টা আরেকটা সিক্যুয়েলের ইঙ্গিত দিচ্ছে।
Profile Image for Ridwan Anam.
126 reviews101 followers
August 1, 2019
লাইলী ১ এর মান ধরে রাখতে পারেন নাই। দায়সারা একটা কাজ।
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.