সুর, স্বরের পর রাইম থেকেও এক্সপেক্টেশন বেশি ছিল। এবং বেশিরভাগ সময় সেরকম পারফেক্ট একটা থ্রিলার ই পেয়েছি,কোন হলিউড মুভি থেকে কম নয়। এন্ডিং টুইস্ট টা দারুন!! কিন্ত বিদেশী প্লট টা একটু ও ভাল লাগেনি, অনেক দুর্বল লেগেছে।
অভিজিত , তার স্ত্রী ভূমি, ও ছোট্ট কন্যা পাপড়ি কে নিয়ে ড্রাইভ করে ফেরার পথে খামারি নামের একটি জায়গায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়। এবার? খবর অনুযায়ী সেখানে নাকি serial killer এর উপদ্রব। আবার একটা সাদা ফ্রক পড়া, কাঁচি হাতে বাচ্চা মেয়েকেও দেখা যায়। সত্যিটা কি? বাচ্চাটা আসলে কে? শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে গড়াবে?
ভীষণ ভয়ের গল্প। Mary Tudor বা Bloody Mary র কনসেপ্ট টা punch করাতে আরো জোরদার হয়েছে গল্পটা।❤️
ব্লাডি মেরি বেজড একটা গল্প৷ ব্লাডি মেরির ধারণ করা শয়তানের বাচ্চার দুটো ভ্রূণের প্রতিশোধ আকারে। লেখক বেশ ভয় ধরাতে পেরেছেন। অনেকদিন পরে একটু বেশ ভয় ভয় লাগলো।