আপনাকে নিয়ে কিছু দারুণ গল্প আছে এ বইয়ে। আছে আমাকে নিয়ে লেখা গল্পও। আরো ক’টা গল্প আছে, যেগুলো আরও চমৎকার, আমি আপনি ও সে যেখানে একসঙ্গে ঢুকে গেছি। ঢুকেই দেখি প্রেম কাম আর সুখসমাজ কেমন একাকার স্রোতে ঢেউ তুলে নাচছে। সে-স্রোতে ভেসে আছে আমাদের-কথা-বলা, সময়ের-কথা-বলা নানান খড়কুটো।
গল্পের মধ্যে আমি স্বস্তি খোঁজে পাই। নানান ধরণের গল্প পড়ে অভ্যস্ত আমি। তাই গল্প বোঝা আমার জন্য কঠিন হয় না । আশান উজ জামানের গল্প আমাদের পরিচিত জীবনেরই। কিন্তু শিল্পসম্মত বলেই এটা চায়ের আড্ডার মতো না। যে বলা হলো বোঝা গেল। আর ভুলে গেলাম এমন না। ভিন্নরকম স্বাদ৷ গদ্য বুঝতে হলে মনোযোগ নিয়েই বোঝতে হয়। অনেক আগে বই এনেও অনেক দেরিতে পড়লেও বিক্ষিপ্ত যন্ত্রণাময় সময়ে কিছু ভালো লাগার সময় অর্জন করলাম 'চোখ খুলি না চক্ষু লোনা' পড়ে। 'হুরময়', 'দু'হাজার বিষ' 'হালকা প্রেমের ট্রেন' এই গল্পগুলো আলাদা করে বলার মতো। এই সময়ে যে কত প্রাসঙ্গিক গল্পগুলো। আর ভিন্ন বয়ানে এমন পরিচিত গল্পগুলো চমকে দিয়েছে।
নানান ব্যস্ততার কারণে এবং একটু মনোযোগ দিয়ে পড়তে চেয়েছিলাম বলে বেশ কিছুদিন লাগল গল্পগুলো পড়তে। লেখকের প্রথম গল্পগ্রন্থ 'বা অথবা কিংবা'র মতই এই সংকলনের গল্পগুলোর মূখ্য বিষয় পরিবার, সমাজ আর রাষ্ট্রে ছড়িয়ে পড়া নানারকম অবক্ষয়। গল্পগুলো পাঠককে এনে দাঁড় করায় বিবিধ অন্ধকারের মুখোমুখি। অথচ গল্প বলার ধরণটি কিন্তু শতভাগ আলোকিত। লেখকের ভাষায় এক ধরনের নিটোল আদুরে মিষ্টি ভঙ্গি আছে, যেটা বেশ সচেতনভাবে তিনি বয়ে বেড়ান প্রতিটি গল্পে। সেই ভঙ্গি যেমন কখনো কখনো একধরনের আবেশ তৈরি করে- মানুষের দুঃখে হৃদয়কে আর্দ্র করে তোলে, তেমনি কখনো কখনো পাঠক হিসেবে আমার মাঝে কিছুটা একঘেঁয়েমির অস্থিরতাও যে তৈরি করেনি তা নয়। সব মিলিয়ে ৩.৫।
''চোখ খুলি না চক্ষু লোনা" বইতে ছোটগল্প আছে নয়টি। প্রতিটি গল্প সমাজের কোন না কোন স্তরের কথা বলে, আমাদের জীবনের একটি অংশের প্রতিনিধিত্ব করে। প্রতিটি গল্পের বিষয়বস্তু উঠে এসেছে আমাদের আশ পাশ থেকে।
লেখক অত্যান্ত যত্ন সহকারে প্রতিটি লাইন লিখেছেন। পাঠক হিসেবে পড়তে গিয়ে তার এই যত্নটা চোখে পরে। তবে, কিছু কিছু স্থানে বর্ণনা একটু কম করে, ঘটনা প্রবাহ দ্রুত হলে আরেকটু বেটার হতো।
সবচে ভাললাগা তিনটা গল্প হচ্ছে 'মোম জীবন', 'বেহালা বাতাস' আর 'হালকা প্রেমের ট্রেন'।
'হালকা প্রেমের ট্রেন' গল্পটা নিয়ে একটা সুন্দর উপন্যাস হতে পারে। পড়ার সময় মনে হলো ইশ্, একটা উপন্যাস হলে কি দারুন হতো!
বাকী গল্পগুলোরও বেশ ভাল। কোন গল্প অপছন্দ হয়নি। লেখকের লেখা প্রাণবন্তর আর সুপাঠ্য।
বইটির ফ্ল্যাপে লেখা 'আপনাকে নিয়ে একটা গল্প আছে এই বইয়ে, আছে আমাকে নিয়ে লেখা গল্পও…'
আদপে কিন্তু তা-ই। এই গল্পগুলো আমার আপনার মতো আমাদের সবার। আমাদের সমাজের গল্প এবং সমাজকে উপজীব্য করে বেড়ে ওঠা মানুষের গল্প। লেখক এসবকে ভিত্তি করেই এগিয়ে নিয়ে গিয়েছেন তার গল্পের ঝুলিটিকে। গল্পের সেই ঝুলি থেকে বের হয়ে আসে এমন সব ঘটনা প্রবাহ কিংবা গল্প যেগুলো আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনারই লিখিত রূপ। লেখক যেন সেসবকে বলে ধাক্কা দিতে চায় পাঠকের মনে। 'অভিনয়', 'মোমজীবন', 'হুরময়' তেমনই গল্প। অন্যদিকে আছে 'হালকা প্রেমের ট্রেন' নামের গল্পও। আশান উজ জামানের গল্প পড়ে আরাম পাই। এর আগে উনার লেখা 'বা অথবা কিংবা' গল্প পড়েও কাছাকাছি অনুভূতি হয়েছিলো।
" বা,অথবা কিংবা " পড়ে লেখক চিনেছিলাম। বইয়ের গল্প গুলো মোহ ধরিয়ে দিয়েছিল। তখনই বুঝে গেছিলাম,লেখকের বাকি লেখা পড়তে হবে।
সেই মোহ থেকে " চোখ খুলিনা চক্ষু লোনা " পড়া। খুব একটা আশাহত হইনি। গল্প গুলো আমাদের সমাজের। আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অন্ধকার দিক গুলো। দুঃখের কারণগুলো। সেই দুঃখের কারণে চোখ ভিজে, হয়ে থাকে লোনা।
অন্ধকার কেটে যাবে, আমাদের চোখ আর লোনা হবে না। পৃথিবীর মানুষ হাসবে। হাসবে প্রকৃতি...