What do you think?

গুরুদেব
172 pages, Paperback
First published August 1, 1976
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
July 2, 2025
বিশ্বকবি, গুরুদেব প্রভৃতি উপাধি শুনলে আমাদের মনে যে ছবি মনে ভেসে ওঠে তার সঙ্গে এ বইয়ের রবীন্দ্রনাথের মিল সামান্যই। এখানে তিনি রক্তমাংসের মানুষ - খেয়ালী, কোমল, কৌতুকপ্রিয়, স্নেহশীল। পড়ালেখা ও স্বামীর চাকরির সুবাদে রানী চন্দ কবিগুরুর সংস্পর্শে থেকেছেন বহু বছর। যাপিত জীবনের সেসব টুকরো অভিজ্ঞতা নিয়ে লেখা এই বই। ঋষি রবীন্দ্রনাথ এখানে যেন উদাসীন শিশু। এক বাড়িতে তার বেশিদিন থাকতে ইচ্ছা করতো না, কিছুদিন পরপর ঘরের নকশা বদলাতেন, বাড়ি বদলাতেন। যে বাড়িতেই যেতেন, বলতেন, "এই বাড়িই আমার পক্ষে ঠিক হয়েছে। এখন থেকে আমি এখানেই থাকব।" অন্য কোনো বাড়িতে যেয়েও একই কথা বলতেন। বাড়ি নিয়ে এসব ঘটনার বর্ণনা এতো মজার!
খাবারের বেলাতেও একই অবস্থা। এক লোক একবার এসে পরামর্শ দিলো হবিষ্যান্ন খেতে। তিনি খাওয়া শুরু করলেন তাই। এরপর একজন পরামর্শ দিলো ডিম খেতে। রবীন্দ্রনাথ শুরু করলেন কাঁচামরিচ আর নুন দিয়ে কাঁচা ডিম খাওয়া। এরপর আরেকজন বললো নিমপাতার রস খেতে।তিনি বড়ো গ্লাস ভর্তি করে নিমপাতার তেতো রস এমনভাবে খেতে শুরু করলেন যেন অমৃত খাচ্ছেন। এভাবেই চলতো। গুরুদেব শুধু নিজে খেতেন না, আশ্রমের অন্যদেরও খাওয়াতেন উৎসাহ নিয়ে। তাই একেকবার মানুষজন ভয়ে খাওয়ার সময় তার কাছে আসা বন্ধ করে দিতো।
কতো ছোটখাটো অম্লমধুর ঘটনা! আশ্রমের ছেলেরা অন্য এক কলেজের ছাত্রদের আট গোলে ফুটবল ম্যাচে হারানোয় রবীন্দ্রনাথ রেগে গিয়ে বলেছিলেন, "এ হচ্ছে বাড়াবাড়ি।বাইরের ছেলেরা খেলতে এসেছে, হারাতে হয় এক গোল কি দু গোলে হারাও।তা নয়, পরপর আট গোল। এ দস্তুরমত অসভ্যতা।"
কবির অসুস্থতা, রোগভোগ ও মৃত্যুর বর্ণনা যথাযথ পরিমিতিবোধের সাথে দিয়েছেন লেখিকা।পড়তে পড়তে মনে হবে, নিজের ভেতরের শিশুটিকে আজীবন জাগ্রত রাখতে পেরেছেন বলেই রবীন্দ্রনাথ থেকে গেছেন চিরনবীন, চিরসতেজ ও প্রাসঙ্গিক।

September 22, 2026
একটা রোদ-ঝলমলে দিন ক্রমশ ফুরিয়ে এল। সারা আকাশ লাল করে দিয়ে দিনমণি পাড়ি দিলেন ওপারে। কিন্তু রয়ে গেল দিনটার রেশ— তার শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠা অজস্র পাতায়, রঙিন হয়ে থাকা ফুলে, আর উষ্ণতা সম্বল করে রাত কাটানোর আশায় থাকা মানুষের মনে।
এই বই তেমনই এক দিবাবসানের কাহিনি। রবির আলো অস্তমিত হল ক্রমে, কিন্তু রয়ে গেল তাঁর সৃষ্টি আর স্মৃতি।
বাংলা সাহিত্যে এমন মধুর অথচ বিষাদবিধুর স্মৃতিচারণ আর খুব বেশি নেই।
যদি এখনও পড়ে না থাকেন, তাহলে অবশ্যই পড়ুন। এ-বই আমাদের উত্তরাধিকার, আমাদের সম্পদ।

Started listening to this expecting hagiography, but Oh God this isn't !
Rani Chanda strips away the halo around Gurudev (the way, interestingly, Gurudev mentioned Aban Tagore doing it in 'Gharowa') and gives us Rabindranath the human person. A little eccentric perhaps, somewhat whimsical, playful, affectionate, and really - all heart. All heart.
Few books make greatness feel this intimate. Fewer books make immortality feel this human.
[Listened to this on Golpo Kothar Asor, read by Rudra Dutta]

July 8, 2021
লেখিকা ছিলেন শৈশব থেকেই বিশ্বকবির স্নেহভাজন। তার ওপর স্বামী অনিল চন্দ কবিগুরুর সেক্রেটারি হবার সুবাদে তাঁর জীবনের শেষ ভাগ হতে মৃত্যুর আগ পর্যন্ত খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন রানী চন্দ। সুখ-দুঃখ, হাসি-কান্না, স্নেহ মমতায় ভরা সেই ক'টি বছরের গল্পই খুব সহজ গদ্যে এখানে ফুটিয়ে তুলেছেন তিনি। মন ছুঁয়ে যায়।
September 27, 2026
প্রৌঢ় আর বৃদ্ধ রবীন্দ্রনাথকে শিশুর আর তরুণীর চোখে দেখেছেন পিতৃস্নেহবঞ্চিতা রানী চন্দ, তাঁর স্মৃতিচারণে উঠে এসেছে কবির যাপিত জীবনের নানা দিক; তার বড় অংশই পারস্পরিক স্নেহের গুণে মধুর।
Displaying 1 - 5 of 5 reviews