গল্পটা খুবই আগ্রহোদ্দীপক, কিন্তু গল্পকথনটা পছন্দ হয়নি। মনে হয়েছে, পদে পদে দুর্বোধ্য ব্ল্যাকবক্স বসানো, যার পাঠোদ্ধার লেখক ছাড়া দ্বিতীয় ব্যক্তির পক্ষে দুষ্কর। লেখক যখন গল্পে প্রবলভাবে উপস্থিত থাকেন এবং দুর্বোধ্য ধারাবিবরণী দেন, তখন মাঝেমধ্যে পড়তে গিয়ে ক্লান্ত হতে হয়, তখন "খুলিতেছে ছাতা, বক্র বাঁট, তপ্ত কাঁচিতে ছাঁটিছে ঝাঁট" বলে নিন্দা জানাতে ইচ্ছে হয়। রাজনীতির ময়দান নিয়ে বাংলায় এমন কড়কড়ে ফ্যান্টাসি আগে চোখে পড়েনি। মার্শাল ভদির বিবর্তন দেখে উডি অ্যালেনের "ব্যানানাস" সিনেমাটার কথা মনে পড়েছে শেষে। পুরন্দর ভাট বহু জায়গায় গল্পটাকে টেনে তুলেছে, তাকে সাধুবাদ।