Jump to ratings and reviews
Rate this book

ম্যানহাটানে ম্যানহান্ট

Rate this book

76 pages, Hardcover

4 people are currently reading
15 people want to read

About the author

Sujan Dasgupta

29 books10 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (7%)
4 stars
36 (33%)
3 stars
49 (45%)
2 stars
12 (11%)
1 star
3 (2%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Ësrât .
518 reviews88 followers
September 17, 2020
একেনবাবু বলে যে কোনো বান্দা বাংলা সাহিত্যে আছেন এই কথাটা আমার দৃষ্টিগোচর হয়েছে মাস দুয়েক আগে,তাও কারো কাছ থেকে শুনে নয় বরং ইউটিউবে একটা লেকচার খুঁজতে খুঁজতে যথারীতি লেকচার আর আমার করা হয় নাই (কারোই হয় না বোধহয়,এই সাজেশন ঐ সাজেশন আসতে আসতে দেখা যায় শেষ পর্যন্ত রান্নাবান্না,ফ‍্যাশনেবল সাজ পোশাক সবই দেখা হয় কিন্তু মূল যে কাজ নিয়ে বসছিলাম তা বেমালুম চাপা পড়ে যায় 😐) হঠাৎ করেই এক ওয়েব সিরিজে চোখ পড়লো এবং তার শিরোনামের একেন মশাইয়ের নামখানায় চোখ আটকে গেল

সাধারনত আমি কোনো ছবি বা সিরিজের বই থাকলে তা না পড়ে ওগুলোতে চোখ বুলাই় না(ঢের শিক্ষা হয়ছিল আশাপূর্ণা দেবীর সুবর্ণলতার টিভি রূপায়ন দেখতে গিয়ে, যদিও সুবর্ণ চরিত্রে অনন‍্যা আর প্রবোধের ভূমিকায় বিশ্বজিৎ ছিল অনবদ‍্য তাও কাহিনীর এই চিত্রবিন‍্যাস আমারে অনেক প‍্যারা দিসে😑)অনেক সময় দর্শকদের মনোরঞ্জনের খাতিরে বা প্রযোজকের প্রয়োজনে চিত্রনাট্য বদলে এমন অবস্থা হয়ে যায় যে মূল বিষয়বস্তু কোন কোনায় পড়ে থেকে গল্পের গরু গাছে উঠে দিব্যি বসে কাঁঠালপাতা চিবুতে থাকে(যদিও গরু ঘাস আর ছাগলে পাতা খায় কিন্তু এ তো অবাস্তব আখ‍্যান তাই যা ইচ্ছে তাই হতে দোষ কোথায়!?)

তো যাই হোক ঐ নাম দেখা পর্যন্ত ই শেষ পরে আর না ট্রেলার বা বই কিছুই দেখা হয়নিকো।সেই দেখাসাক্ষাৎ পর্ব আজকে সকালে মনে হলে সেরে ফেলি,আসলে ঠিক করতে হবে তো এ আলাপ দীর্ঘালাপ হবে না স্বল্প কথায় পত্রপাঠে বিদায়ের মত।

সুজন দাশগুপ্তর লেখা দ্বিতীয় আর আমার পড়া প্রথম বই একেনবাবুকে নিয়ে,আনন্দমেলায় প্রথম কিস্তি প্রকাশের পর লেখক বাবুর মনে হলো না থাক শিশুতোষ গল্পটা বড়দের উপযোগী করে লিখি এবার,পত্রিকার এত শত গল্পের মধ্যে হারিয়ে যেতেই পারে তার থেকে নিজেই বই বের করি।আর একাজটা দেখি ওপার বাংলায় হরহামেশাই হয়ে থাকে পত্রিকায় বিশেষ সংখ‍্যায় ছাপানো গল্প নিয়ে রীতিমতো রং বেরঙের প্রচ্ছদ যুক্ত মনকাড়া বই যেমন বের হয় তেমনি অখাদ‍্যর সংখ‍্যাটাও নেহাতই কম নয়।

যদিও উনার দাবি বইখানা বড়দের জন্য কিন্তু আমার মনে হচ্ছিল এ বই শিশু কিশোর উপোযোগী। কাহিনীর শুরু থেকে শেষ দশ পৃষ্ঠার আগ পর্যন্ত ঘটনাগুলো দেখলে নেহাতই মনে হবে এই ক‍্যাবলাকান্ত বিনয়াবতার অতিরিক্ত প্রশংসাকারী লোকটা কিভাবেই বা সমাধান করবে হত‍্যারহস‍্য আর তার সাথে লোপাট হওয়া মিলিয়ন ডলারের টাকার হদিস।

ওয়েল আপনার আমার যথেষ্ট সন্দেহ থাকলেও বেন্টুমাসীর কিন্তু শুরু থেকেই বদ্ধমূল ধারণা ছিল এ বিষয়ের হিল্লে একমাত্র একেনকে দিয়েই সম্ভব।যদিও তার ধারনাটা যা ছিল শিকার আর শিকারীকে নিয়ে, ঘটনা ছিল উল্টোটাই।তাও রেস্টুরেন্টে খেতে বসে টিভির অনুষ্ঠান দেখতে দেখতে কেস সলভ করাটা নাটকীয় মনে হলেও পড়তে খুব বেশি মন্দও নয় বৈকি

রেটিং:🌠🌠🌠
Profile Image for Saumen.
257 reviews
August 1, 2022
মজা ছিল, কিন্তু পোষালো না। আর মাসীর ক্যারেক্টরটা এত বিরক্তিকর!!
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,878 followers
December 28, 2018
রহস্যভেদী একেনবাবু-র এই দ্বিতীয় অ্যাডভেঞ্চারটি আমার স্রেফ দুর্দান্ত লাগল। প্রবাসী ভারতীয়দের বিবরণ, কথোপকথনের মাধ্যমে উইট ও হিউমারের পরিমিত প্রকাশ, হালকা প্রেডিক্টেবলিটি আর মোক্ষম ট্যুইস্টের সমন্বয়! সব মিলিয়ে গল্পটা ব্যাপক লাগল।
দেখা যাক, পরের একেনবাবু উপাখ্যান কেমন হয়।
Profile Image for পটের দুধের কমরেড.
212 reviews25 followers
April 11, 2021
ভেরি মাচ প্রেডিক্টেবল, সার!
তবে ছোট বইটা লেখনীর ধাঁচে পড়ে আরাম পেলাম।
ক্ষণিকের জন্য অলস মস্তিষ্কের ধূসর কোষ উত্তেজিত রাখতে পড়তে পারেন!
Profile Image for Farhan.
744 reviews12 followers
August 20, 2020
ছোট একটা গল্প, বেশ ভাল একটা প্লট ট্যুইস্ট আছে, গল্প বলার ভঙ্গীটাও ভাল্লাগে। কাজেই ৩।
Profile Image for Pritam.
15 reviews5 followers
August 3, 2022
Truly not that amazing sir
কিন্তু সময় কাটানোর জন্য মোটামুটি ভালই, ছোট গল্পঃ, প্লট টুইস্ট ও আছে
মাসি চরিত্র টা বড় বিরক্তিকর
Profile Image for Suman.
86 reviews3 followers
December 4, 2021
Well! I have read complete Sherlock Holmes, Fedula and Byomkesh Bakshi multiple times, and some stories of Hercule Poirot. I do not want to compare, but stories of Eken Babu are no comparison. However, I do encourage writers to give us innovative detective stories for new generations. Got introduced to Eken Babu through web series in OTT platform. In my opinion the web series was much interesting. Recommended.
Profile Image for Madhurima Nayek.
361 reviews135 followers
February 24, 2021
এই গল্পটা আমি web series এ দেখেছিলাম প্রথম বার। দেখে ভালোই লেগেছিল। মিলিয়ন ডলার উধাও ও খুনের রহস্য সমাধানের গল্প। ব্যোমকেশ ফেলুদার মতো ঠিক না, একেনবাবু একটু অন্য টাইপের, রসিক মানুষ মজা করতে করতে দেখবেন কখন রহস্য সমাধান করে দিয়েছেন।
112 reviews
August 1, 2022
মুখে এক খাবলা দাড়ি, চুলগুলো উস্কো খুসকো, গায়ে আধ ময়লা পাঞ্জাবি; তাও আবার বিচ্ছিরি ভাবে কোচকানো।

ঠিক এমন বেশেই এ গল্পে গোয়েন্দা একেনবাবু এন্ট্রি নেন।এবং আমাদেরকে,উনার নিজের ভাষায়, 'ট্রুউলি আমেজিং' এক গল্প শুনিয়ে যথারীতি প্রস্থান করেন।
Profile Image for ID.
52 reviews1 follower
April 25, 2022
পড়ার সময়ে খুব একটা খারাপ লাগেনি তবে যাই হোক ,এক কথায় ভাল😊
Profile Image for Sayem .
12 reviews8 followers
January 23, 2025
অপরাধী কে তা সহজে অনুমান করা যায়, মাসি চরিত্রটার জন্য রেটিং একতারা কমিয়ে দিলাম।
Profile Image for Imtiaz  Hasan.
70 reviews1 follower
January 19, 2026
ট্রুলি আমেজিং। হেব্বি লাগলো। পড়ে ফেলুন। শেষটা দারুন ছিল। না হলে মিস করবেন। হ্যাঁ একটু বাচ্চামো আছে, সেটা অবশ্যই উপভোগ্য।
Profile Image for Owlseer.
224 reviews28 followers
August 8, 2024
গল্পটি ভালো লাগলো না।

প্রথমত, অপরাধী কে তা সহজেই অনুমান করা যায় আর দ্বিতীয়ত, মাসিমার চরিত্রটি গল্পটির মধ্যে প্রচুর বিরক্ত করছিল।
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.