Jump to ratings and reviews
Rate this book

প্রেতাত্মার ছায়া

Rate this book
অতিপ্রাকৃত কাহিনী ‘প্রেতাত্মার ছায়া’

এই সংকলনটির প্রতিটি কাহিনী বেড়ে উঠেছে আমাদের চারপাশের চেনা-জানা পরিবেশকে ঘিরে,
কিন্তু গল্পগুলো অদেখা ভুবনের - যে ভুবন গা শিরশির করা ভয়,
অচেনা রোমাঞ্চ আর অলৌকিকতায় ভরপুর।
নিখাদ মৌলিক, নতুন স্বাদের এই অতিপ্রাকৃত গল্পগুলোর জগতে সমবয়সী রোমাঞ্চপ্রিয় পাঠক-পাঠিকাকে আমন্ত্রণ।

সূচি:
ভূজঙ্গ বিভীষিকা
গুডরোবোঙ্গা
লাশের সঙ্গে বাস
মৃত্যুছবি
কালু ফকির
অতিমানব
হ্রিলা
অশুভ এক রাতে
তিথি
অসমাপ্ত রহস্য
দ্বৈত
কবরস্থানের পাহারাদার
স্বপ্নপুরুষ
অমীমাংসিত
বাসর
বৃক্ষ মানব
প্রেতাত্মার ছায়া
নীল নির্জন

Unknown Binding

5 people want to read

About the author

আফজাল হোসেন

12 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
4 (26%)
3 stars
9 (60%)
2 stars
1 (6%)
1 star
1 (6%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Sharmeen .
30 reviews6 followers
March 9, 2017
ভয়ের বই পড়ে ভয় পাই না । সেইজন্যই ইচ্ছে করেই রাতের বেলা পড়ি। বেশ ভালো লেগেছে গল্পগুলো । একেকটা গল্প যেন গল্প নয় সত্যি কাহিনির মতো মনে হয়েছে।
4 reviews2 followers
December 17, 2019
The stories are okay. The writer totally followed Humayun Ahmed. The style of writing is same. Even some of the stories are same from Humayun Ahmed's stories.
Profile Image for Anindita Nath.
Author 17 books3 followers
June 19, 2021
চেনা প্লটে বেশ ভালো লেখনী। হুমায়ুন বাবুর ছায়া লক্ষ্য করা যায় লেখায়। পড়তে ভালো লাগছে। শুভেচ্ছা রইল 🙏
Profile Image for আহসানুল শোভন.
Author 39 books91 followers
May 4, 2024
১. ভূজঙ্গ বিভীষিকা - বেশ ভালো লেগেছে। তবে কথায় কথায় নগ্ন হয়ে যাওয়া, ভয়ে খাটের নিচে নগ্ন হয়ে লুকিয়ে থাকা বার বার হুমায়ূন আহমেদকে মনে করিয়ে দিয়েছে।
২. গুডরোবোঙ্গা - ভালো লেগেছে। প্রেতাত্মা ডাকলে সেই প্রেতাত্মা কারও ক্ষতি না করে ফিরে না যাওয়ার ব্যাপারটা তারানাথ তান্ত্রিকের কোনও একটি গল্পে পড়েছিলাম।
৩. লাশের সঙ্গে বাস - ভালোই।
৪. মৃত্যুছবি - অ্যাভারেজ।
৫. কালু ফকির - এই ধরণের একটি গল্প কোথায় যেন পড়েছিলাম, হুমায়ূন আহমেদের কিনা মনে নেই। তবে গুরু মারা যাবার আগে শিষ্যকে তার একটি দুর্লভ গোপন বিদ্যা শিখিয়ে দিয়ে যান, এমন কিছু।
৬. অতিমানব - হরর টাইপের বইতে সায়েন্স ফিকশন জাতীয় গল্প ঢুকলো কেন, জানি না।
৭. হ্রিলা - এটাও সায়েন্স ফিকশন জনরাতে ফেলা যায়।
৮. অশুভ এক রাতে - এই গল্পটা বেশ ভয়ই লাগছিলো। তবে সমাপ্তিটা আরও ভালো হতে পারতো।
৯. তিথি - অতটা ভালো লাগেনি।
১০. অসমাপ্ত রহস্য - প্রতিটা গল্প নিয়ে আলাদা আলাদা করে লিখতে গিয়ে বিরক্ত লাগছে।

সত্যি কথা বলতে কি, প্রথম দুইটা গল্প বাদে বাকি গল্পগুলো অ্যাভারেজ। আরেকটা জিনিস, বেশিরভাগ গল্পেরই ফিনিশিং ভালো না। লেখক হুমায়ূন আহমেদ টাইপ ফিনিশিং দেবার চেষ্টা করেছেন, কিন্তু জাদুকর একজনই ছিলেন।
99 reviews
August 2, 2024
মধ্যম মানের বই। গল্পের সংকলন তেমন আহামরি নয়। আসলে গল্পগুলো আরো ভীতিকর হতে পারতো। গল্পের সংকলন হিসেবে খারাপ না।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.