Jump to ratings and reviews
Rate this book

জীয়ন্ত

Rate this book

258 pages, Unknown Binding

Loading...
Loading...

About the author

Manik Bandopadhyay

133 books528 followers
Manik Bandopadhyay (Bengali: মানিক বন্দ্যোপাধ্যায়) was an Indian Bengali novelist and is considered one of the leading lights of modern Bangla fiction. During a short lifespan of forty-eight years, plagued simultaneously by illness and financial crisis, he produced 36 novels and 177 short-stories. His important works include Padma Nadir Majhi (The Boatman on The River Padma, 1936) and Putul Nacher Itikatha (The Puppet's Tale, 1936), Shahartali (The Suburbia, 1941) and Chatushkone (The Quadrilateral, 1948).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
1 (16%)
3 stars
2 (33%)
2 stars
0 (0%)
1 star
1 (16%)
Displaying 1 of 1 review
Profile Image for Alimur Razi Rana.
95 reviews5 followers
June 18, 2024
১৯২৬-২৭ সালের ব্রিটিশ ভারত। অসহযোগ আন্দোলন মাত্র স্থগিত করা হয়েচ্ছে, সাধারণ জনতা গান্ধীজীর ভূমিকা নিয়ে সন্দিহান। সশস্ত্র আন্দোলন করে দেশকে স্বাধীন করার জন্য শহরে দল গড়ে উঠছে। কিশোর যুবকরাও ধীরে ধীরে সেই আন্দোলনের সাথে জড়িত হচ্ছে। কিন্তু তারাই আবার দেশের মানুষের নির্লিপ্ততা নিয়েই হতাশ। হাজার হাজার মাইল দূরের রাশিয়ায় বিপ্লব হয়েছে, ভারতে বসেও বিপ্লবীরা সচেতন, কিন্তু নিজেরা পুরোপুরি জানে না সেখানে কি হয়েছে। রাজনীতিবিদরা নিজ নিজ স্বার্থে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর মুহূর্তে দাঁড়িয়ে আছে। শহরের আন্দোলনের রেশ গ্রামেও এসে ঠেকে। স্থানীয় জমিদার এর বিরুদ্ধে তারাও কিছু করতে চায়। এর সাথে মানিক বন্দ্যোপাধ্যায় এর সিগনেচার ফ্রয়েডীয় পরিবেশ, মানব মনের বিচিত্র ভাবনা। এইসব নিয়ে "জীয়ন্ত" উপন্যাস।

এই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর অন্য উপন্যাসের তুলনায় অনেক বেশি চরিত্র আর আর ঘটনা সামনে এনেছেন। সম্ভবত তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে উপন্যাসের পরিণতি পরিবর্তন করেছেন। কোন একটি নির্দিষ্ট ঘটনাও এখানে মুখ্য না। উপন্যাসের শুরুতে প্রকাশ ওরফে পাকা কে নিয়ে গল্প এগোলেও কালীনাথ, অভিতাভ, পাচু চরিত্রকে জোর দিয়ে সামনে দেখিয়েছেন। পাকার সাথে লেখকের জীবনের কিছু মিল থাকায় অনেকে এই উপন্যাস কে লেখকের আত্মজৈবনিক মনে করেন, হয়তোবা প্রথমদিকে তিনি ঐভাবেই লেখার চেষ্টা করেছিলেন, পরে আন্দোলন, সংগ্রাম আর তৎকালীন পরিস্থিতিকেই লেখায় পরিবর্তন করে নিয়েছেন। এই কারনে বেশ কিছু চরিত্র আর ঘটনা খুব সময় নিয়ে বর্ণনা করলেও পরে আর সামনে আসে নি।

মানিক বন্দ্যোপাধ্যায় এর অন্যান্য উপন্যাসের তুলনায় "জীয়ন্ত" একটু বড়। প্রথমদিকে ঘটনা বেশ slow এগিয়েছে, এতগুলি চরিত্র আর পারিপার্শ্বিক ঘটনার আনার কারনে পাঠক এর ধরতে সময় লাগে। তবে শেষ করতে পারলে আজ থেকে শত বছর আগের দেশ যেন চোখের সামনে চলে আসে। মানিক বন্দ্যোপাধ্যায় এর অন্যান্য উপন্যাসের তুলনায় "জীয়ন্ত" এর নাম তেমন শোনা যায় না। আমার নিজের সেরা মানিকে এটা প্রথম দিকেই থাকবে।
Displaying 1 of 1 review