Jump to ratings and reviews
Rate this book

মালঞ্চ

Rate this book
অপরাজেয় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত কয়েকটি ছোটগল্প নিয়ে এই 'মালঞ্চ' গল্পগ্রন্থটি প্রকাশিত হয়। গল্পক্রমঃ আসাধারন, নদীর ধারে বাড়ি, বিপদ, জন্মদিন, দ্রবময়ীর কাশীবাস, ক্যান্‌ভাসার কৃষ্ণলাল, পারমিট, মুক্তি, গায়ে-হলুদ, ঠাকুরদার গল্প, ভিড়, আকর, থিয়েটারের টিকিট, পার্থক্য, ননীবালা, বিরজা হোম ও তার বাধা, রূপো-বাঙাল, তেঁতুলতলার ঘাট।

164 pages, Unknown Binding

First published November 1, 1979

2 people are currently reading
82 people want to read

About the author

Bibhutibhushan Bandyopadhyay

209 books1,128 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (12%)
4 stars
15 (60%)
3 stars
6 (24%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Rifat.
502 reviews331 followers
May 28, 2021
বিশ শতকের জনজীবন কেমন ছিল! জিনিস পত্র ছিল সস্তা, কতক পয়সা খরচ করলেই পাওয়া যেত রাশি রাশি ধান। তবুও ছিল রাজ্যের অভাব, অভুক্ত পেট আর হাহাকারে ভরা জনজীবন।আবার এরই সাথে জাত-ধর্মেরও একটা ব্যাপার ছিল।

আঠারোটি গল্পের সংকলন এই মালঞ্চ গল্পগ্রন্থ।একেকটা গল্প একেক রকম থিমের হলেও অধিকাংশ গল্পেরই একটা কমন বিষয় ছিল অভাব! খাদ্যের অভাব!

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতির সেরা বর্ণনাকারী হলেও এই গল্পগুলোতে তিনি সেদিকে খুব একটা যান নি, প্রকৃতির বর্ণনা যে নেই তা না। সুন্দর বর্ণনাই আছে। তবে বিভূতি বাবু নিম্নবিত্ত আর নিম্ন-মধ্যবিত্তের জীবনাচরণের যে সূক্ষ্ম বর্ণনা করেছেন,তা সত্যিই অসাধারণ ছিল।

অনেকগুলো গল্প আছে এখানে।সবগুলোই তো আর ভালো লাগবে না,তবে বেশিরভাগ গল্পই ভালো লেগেছে। কয়েকটা গল্প মনে গেঁথে থাকবে।

***একটু ধীর গতির।

~১ সেপ্টেম্বর, ২০২০
Profile Image for Ësrât .
518 reviews85 followers
March 1, 2020
আপনি বিভূতিভূষণ পড়েননি!😱এমা তাহলে আপনি জীবনের অনেক কিছুই জানেননি, বোঝেননি, অনুভব করেননি,জীবন ষোল আনা মিছে না হলেও কয়েক আনা ঠিকই খুচরো হয়ে গেছে 😒
Profile Image for Royhana Akter Rimu.
73 reviews4 followers
May 31, 2021
পড়তে পড়তে সব জায়গায় কেন জানি না আমি নিজেকে কল্পনা করছিলাম বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে। যখন যে চরিত্রটাকে বেশি ফোকাস করা হচ্ছিল ঠিক তখন সেই চরিত্রে নিজেকে ভেবে কখনো গা শিউরে উঠতো, কখনো রাগ বা আবার কখনো হাসি।
এই ধরণের বইগুলা না পড়লে আসলে কোনোদিনও বুঝে ওঠা সম্ভব নয় যে এক কালে বাঙালী এতোটা কষ্টে দিনাতিপাত করেছে।
Profile Image for Aditi Roy.
347 reviews10 followers
July 11, 2020
১৮ টি ছোটগল্পের সমষ্টি এই বইটা যে বেশ কয়েকটি গল্প সত্যিই মন ছুঁয়ে যায় এবং ভীষণ প্রাসঙ্গিক। আর কিছু গল্প আমার একটু অন্যরকম লেগেছে। সত্যি বলতে, বইটা পড়তে গেলে হাতে সময় নিয়ে পড়া দরকার। ভীষণ দোদুল্যমান গতিতে গল্পগুলো এগিয়েছে। তাই পড়তে পড়তে একটু bore feel করতে পারেন। এছাড়া আমার বইটা ভালোই লাগলো।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.